যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ২২:৩৮ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২২:৩৮

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনও বৈঠক বা আলোচনায় বসার পরিকল্পনা ইরানের নেই বলে শনিবার স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন তিনি।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর তথ্যমতে, আরাঘচি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাইয়ের কাছে যে বার্তা পাঠিয়েছিলেন, তা তেহরান গভীরভাবে পরীক্ষা করেছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কোনও পরিকল্পনা নেই এবং এর বিপরীত দাবিগুলো সত্যি নয়।

এর আগে দ্য দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় রেজাইকে বার্তা পাঠান ভ্যান্স। তবে ট্রাম্প এ প্রতিবেদন অস্বীকার করে বলেন, ভ্যান্সের ভূমিকা কেবল ইরানে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহে সহায়তার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

কাতারের দোহার পরোক্ষ আলোচনায় অগ্রগতির খবরের মধ্যেই আরাঘচির এই মন্তব্য এলো। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা পুনরুজ্জীবনের চেষ্টা চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে হামলা শুরু করলে তেহরানও পাল্টা জবাব দেয়। পরে এপ্রিলে যুদ্ধবিরতি হয়। পরবর্তীতে ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও প্রণালির নিরাপত্তা নিয়ে মতভেদের কারণে তার বাস্তবায়ন আটকে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
ট্রাম্পের গালির জবাবে ‘টয়লেট কৌতুক’ বেছে নিলো নরওয়ে
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিবেচনা করছে সিরিয়া
সর্বশেষ খবর
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
৯৯৯-এর কলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী