বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কুকুর পার্ল, কত ছোট জানেন?

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মালকিন ভ্যানেসা সেমলারের সঙ্গে থাকা চিহুয়াহুয়া প্রজাতির কুকুর পার্ল আকারে হয়তো অতি ক্ষুদ্র, কিন্তু তাকে উপেক্ষা করা একেবারেই অসম্ভব! ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির জীবন্ত কুকুরের খেতাব জয় করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এটি।

পার্লের উচ্চতা মাত্র ৩.৬ ইঞ্চি (৯.১ সেমি), দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি (১২.৭ সেমি) এবং ওজন মাত্র ১.২ পাউন্ড (৫৫৩ গ্রাম)। অর্থাৎ এটি একটি পপসিকল স্টিকের চেয়েও ছোট, এক ডলারের কাগজের নোটের সমান লম্বা এবং যেকোনও হার্ডকভার বইয়ের চেয়েও হালকা!

জন্মের সময় পার্লের ওজন ছিল ১ আউন্সেরও কম (২৮.৩ গ্রাম), যা এক টুকরো পাউরুটির ওজনের সমান। দুই বছর বয়সে পূর্ণবয়স্ক হওয়ার পরও পার্লের আকৃতি বিশেষ বাড়েনি।

তবে ক্ষুদ্র এই পুতুলসম অবয়ব সত্ত্বেও পার্ল চঞ্চল, কৌতুহলী ও প্রাণবন্ত। ছবির জন্য পোজ দেওয়া হোক কিংবা বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করা, পার্ল প্রমাণ করেছে আকৃতি দিয়ে উপস্থিতি মাপা যায় না। ডলহাউসে মানানসই এই ছোট্ট প্রাণীটি এখন বিশ্বজুড়ে কোনও তারকার চেয়ে কম জনপ্রিয় নয়।

সূত্র: রিপলি’স

/এএ/
সম্পর্কিত
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
ঘুষের অভিযোগে অভিযুক্ত চীনের সাবেক পলিটব্যুরো সদস্য
লস অ্যাঞ্জেলেসের প্রথম এশীয়-আমেরিকান মেয়র নিত্য রমন
সর্বশেষ খবর
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম