ফ্রান্সের দাঙ্গায় উসকানিমূলক প্রচারণা চালিয়েছে রুশ নেটওয়ার্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৫:১৫ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:১৫

গত মাসে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়েছে একটি গোপন রুশ নেটওয়ার্ক। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি অভ্যন্তরীণ মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। নেটওয়ার্কটি অনিয়ন্ত্রিত অভিবাসনকে অস্থিরতার জন্য দায়ী করা এবং সরকারকে নিয়ন্ত্রণ হারানো হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি আলাদা একটি অভ্যন্তরীণ মূল্যায়নও রয়টার্সের হাতে এসেছে। তাতে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাগা আন্দোলনের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টগুলোও দাঙ্গাকে উগ্র ইসলামপন্থা ও অভিবাসনের সঙ্গে যুক্ত করে বৈরী বয়ান ছড়িয়েছে।

অপারেশন ওভারলোড

ইইউর বিশ্লেষণ অনুযায়ী, অপারেশন ওভারলোড নামে পরিচিত রুশ নেটওয়ার্কটি ফরাসি দর্শকদের লক্ষ্য করে পশ্চিমা গণমাধ্যমের নকল ভিডিও ছড়িয়েছে। এসব ভিডিওর কয়েকটিতে মিথ্যা দাবি করা হয়েছে, অভিবাসীরা বিক্ষোভকারীদের ধর্ষণ করেছেন অথবা সন্ত্রাসী হামলা আসন্ন।

৭ থেকে ২১ অক্টোবর সময়কে ধরে করা বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া ফরাসি নেতৃত্বকে দুর্বল ও ক্রমবর্ধমান স্বৈরাচারী হিসেবে চিত্রিত করতে চেয়েছে। তবে মস্কো বা অন্য কোনও পক্ষ বিক্ষোভের সূচনা বা তীব্রতা বাড়িয়েছে, এমন প্রমাণ পায়নি ইইউ। নথিতে একে অস্থিরতার সুযোগসন্ধানী ব্যবহার বলা হয়েছে।

মন্তব্য চেয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাড়া মেলেনি। গত আগস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ২০২৭ সালের নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর ফরাসি রাষ্ট্রীয় নজরদারি সংস্থার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।

মাগা ও ইসরায়েল-সংশ্লিষ্ট পোস্টের ভিউ বেশি

ফরাসি মন্ত্রণালয়ের মূল্যায়নে বলা হয়েছে, ১৬ থেকে ১৮ অক্টোবর রুশপন্থী মহল থেকে সবচেয়ে বেশি দেখা ১০টি এক্স পোস্ট ২৮ লাখ ভিউ পেয়েছে। তবে একই সময়ে মাগা-সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যম ও ইনফ্লুয়েন্সারদের ১০টি পোস্ট পেয়েছে ৪ কোটি ৯০ লাখেরও বেশি ভিউ। ইসরায়েলি কর্মকর্তা, সরকারি অ্যাকাউন্ট, গণমাধ্যম ও ইনফ্লুয়েন্সারদের ১০টি পোস্ট পেয়েছে ৩ কোটি ৫০ লাখেরও বেশি ভিউ।

বয়ানের প্রতিযোগিতা

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক র‍্যান্ড করপোরেশনের জ্যেষ্ঠ রাজনৈতিক বিজ্ঞানী এলিনা ট্রেইগার বলেন, এ ধরনের প্রচারণা ধীরগতির বয়ানের প্রতিযোগিতা চালায়, যা পশ্চিমা গণতন্ত্রকে মানুষ কীভাবে দেখে, তা প্রভাবিত করতে পারে। তার মতে, এগুলো অভিবাসনবিরোধী প্রতিক্রিয়াকে উসকে ইউরোপের ভোটারদের রাজনৈতিক চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে।

ফরাসি বা ইইউ, কোনও প্রতিবেদনের দাবিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। মন্তব্য চাইলে ফরাসি কর্মকর্তারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ২১ অক্টোবরের বক্তব্যের কথা উল্লেখ করেন। ম্যাক্রোঁ বলেছিলেন, বিক্ষোভের পেছনে দৃশ্যমান বিদেশি হস্তক্ষেপ ছিল না, তবে তথ্যের বিদেশি কারসাজি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ইউক্রেনকে সমর্থনে বিরূপ প্রচার

ইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সক্রিয় অপারেশন ওভারলোড পশ্চিমা ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে লক্ষ্য করে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন হেয় করতে চায়। ইউরোপীয় সরকারগুলো অভ্যন্তরীণ সমস্যার চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছে এমন দাবি তুলেও নেটওয়ার্কটি সমর্থন দুর্বল করতে চেয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি ইরাকি প্রধানমন্ত্রীর, কী আছে তাতে?
কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?
মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিতের মেয়াদ আরও বাড়ালো চীন
সর্বশেষ খবর
‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’
‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সেনাসদস্য তিতাস হত্যার ৪ দিন পর মামলা, প্রধানসহ অধিকাংশ আসামি রোহিঙ্গা
সেনাসদস্য তিতাস হত্যার ৪ দিন পর মামলা, প্রধানসহ অধিকাংশ আসামি রোহিঙ্গা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’