ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া করলেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ নভেম্বর ২০২৬, ১৮:০৬ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৮:০৬

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একইসঙ্গে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
 
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনাকালে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।
 
ধর্ম প্রতিমন্ত্রী মোনাজাতে বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’
 
এর আগে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকাল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনার একপর্যায়ে ধর্ম প্রতিমন্ত্রী এ প্রার্থনা করেন।
 

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
সৌরবিদ্যুতের সরঞ্জাম কিনতে ৫ কোটি টাকা পর্যন্ত ই-জিপি বাধ্যতামূলক নয়
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
বেনজীর জামিন পেলেও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড চীনের মহাকাশ বিজ্ঞানীদের
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড চীনের মহাকাশ বিজ্ঞানীদের
বাবাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
বাবাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান