২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৮:৫৩ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৫৩

যুক্তরাজ্যের কর্নওয়ালের কর্নিশ আল্পস এলাকায় রয়েছে উজ্জ্বল সবুজ হ্রদ ও মানুষের তৈরি পিরামিড আকৃতির পাহাড়। স্থানীয়ভাবে ক্লে কান্ট্রি নামে পরিচিত এই শিল্পাঞ্চলে এখন একের পর এক নতুন ট্রেইল খুলছে, যা ভ্রমণকারীদের সামনে এলাকাটিকে উন্মুক্ত করছে।

আড়াই শ বছরের বেশি সময়ের খনন ৩৫ বর্গমাইল (৯১ বর্গকিলোমিটার) জুড়ে ছোট খামার, হিদ ও মুরভূমিকে বিশাল গর্ত, সবুজ হ্রদ ও কৃত্রিম চূড়ায় বদলে দিয়েছে। পুরনো খনি বন্ধ হওয়ায় এখন সেখানে গাছপালা জন্মাচ্ছে, ফিরছে বন্যপ্রাণী।

কর্নিশ আল্পস হলো উজ্জ্বল সবুজ হ্রদ ও মানবসৃষ্ট পর্বতচূড়ায় গঠিত এক পরাবাস্তব ভূদৃশ্য। ছবি: বিবিসি

সাদা সোনার ইতিহাস

১৭৪৬ সালে প্লাইমাউথের রসায়নবিদ উইলিয়াম কুকওয়ার্দি চীন থেকে আমদানি করা পোর্সেলিনের মতো জিনিস বানাতে উপকরণ খুঁজতে গিয়ে হেলস্টনের কাছে চীনামাটির (কাওলিন) উৎস শনাক্ত করেন। পরে সেন্ট অস্টেলের কাছে আরও বিশুদ্ধ ও বড় মজুত পান তিনি। ১৭৬৮ সালে হার্ড-পেস্ট পোর্সেলিনের সূত্রের পেটেন্ট নেন।

ঊনবিংশ শতকে চাহিদা বাড়লে সেন্ট অস্টেলের আশপাশে খনন দ্রুত ছড়ায়। বাণিজ্যিক মূল্যের কারণে এই মাটি ‘সাদা সোনা’ নামে পরিচিতি পায়। টুথপেস্ট থেকে প্রসাধনী পর্যন্ত নানা পণ্যে এর ব্যবহার ছিল। ১৯১০ সালে বিশ্বের প্রায় ৫০ শতাংশ চীনামাটি উৎপাদন করত কর্নওয়াল, বছরে প্রায় ১০ লাখ টন। এর তিন-চতুর্থাংশ রফতানি হতো।

একসময় কর্নওয়াল বিশ্বের প্রায় ৫০ শতাংশ চায়না ক্লে (চীনামাটি) উৎপাদন করত

খনির বিকালবেলার কথা স্মরণ করে ক্লে কান্ট্রির বাসিন্দা স্টিভ হকেন বলেন, শ্রেণিকক্ষে বসে সাইরেন আর বিস্ফোরণের শব্দ শোনা যেত। তিনি এখন যুক্তরাজ্যের একমাত্র চীনামাটি জাদুঘর হুইল মার্টিনে স্বেচ্ছাসেবী গাইড। ১৫ বছর বয়সে খনি শিল্পে ঢুকে ৩৭ বছর কাজ করেছেন তিনি।

জলভরা খনিগুলোর দুধসাদা-নীলচে পানি কানাডিয়ান রকিজের হিমবাহী হ্রদের কথা মনে করিয়ে দেয়। তবে এসব জলাশয়ে সাঁতার কাটা বিপজ্জনক ও কঠোরভাবে নিষিদ্ধ। হকেনের ভাষ্য, লানসালসন খনিটি প্রায় ৫০ গজ গভীর, যার প্রায় ৪৮ গজই চীনামাটি। ঔপন্যাসিক ডাফনে দু মরিয়ে একবার লিখেছিলেন, সেন্ট অস্টেলের ওপারের এই পাহাড়গুলো দেশের অন্য কিছুর মতো নয়।

পূর্বের খনি এলাকাগুলো জুড়ে নতুন পথ সৃষ্টি করা হয়েছে

নতুন হাঁটার পথ

২০২৫ সালে জমির মালিক ফরাসি প্রতিষ্ঠান ইমেরিস ২১ মাইল (৩৪ কিলোমিটার) নতুন পথ যোগ করে আগে অগম্য এলাকা খুলে দিয়েছে। এতে মোট পথ দাঁড়িয়েছে ৩৮ মাইল (৬২ কিলোমিটার)। এসব পথের অনেকটাই সাইকেল ও ঘোড়সওয়ারদের জন্যও উন্মুক্ত।

কারলগাস ডাউনস থেকে সেন্ট অস্টেল উপসাগরের বিস্তৃত দৃশ্য

সংরক্ষিত স্কাই টিপ

প্রতি টন মাটি তুলতে ৯ টন পর্যন্ত বর্জ্য জমত। এভাবে অন্তত ১০০টি ফ্যাকাশে পিরামিড আকৃতির চূড়া তৈরি হয়েছিল, যার অল্প কয়েকটিই এখন আছে। ১৯৩০-এর দশক থেকে থাকা গ্রেট ট্রেভারবিন টিপ বা ‘স্কাই টিপ’ সমতল করার প্রস্তাব ২০১৪ সালে এলে বাসিন্দারা রুখে দাঁড়ান। এখন এর চূড়ায় উড়ছে কর্নওয়ালের পতাকা।

মাটির মজুত আরও কয়েক দশক চলবে। এটি স্থানীয় কর্মসংস্থান দিচ্ছে এবং বছরে আনুমানিক ৪ কোটি পাউন্ড (৫ কোটি ৩৯ লাখ ডলার) অর্থনীতিতে যোগ করছে।

প্রকৃতির ফেরা

বোদেলভা খনি এখন বিখ্যাত ইডেন প্রজেক্টের ঠিকানা। ননপিয়ানের কাছে ডাবার্সের পুরনো খনিতে ২০২৪ সালের শেষ দিকে ১ লাখের বেশি দেশি গাছ লাগানো হয়েছে। সেখানে চার মাইল (৬ দশমিক ৪ কিলোমিটার) পর্যন্ত নতুন পথ গেছে। এই বনে বাস করে লাল হরিণ, ডরমাউস এবং জ্যাক স্নাইপ ও লিটল রিংড প্লোভারের মতো পাখি।

মৌমাছি উদ্ধারকারী মলি আর্ল ৩৫টি মৌচাক নিয়ে কাজ করেন। তাঁর ভাষ্য, প্রকৃতি সব সময় পথ খুঁজে নেয়।

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক
মঞ্চে মুসলিম কৃষকের দেওয়া বোতল থেকে দুধ পান করলেন আসামের মুখ্যমন্ত্রী
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১
ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১
ইউজিসির সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে, ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেবে ঢাবি
ইউজিসির সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে, ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেবে ঢাবি
মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুনে বাজলো এলার্ম, যাত্রীদের ছোটাছুটি 
মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুনে বাজলো এলার্ম, যাত্রীদের ছোটাছুটি 
সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন, স্পিকার বললেন, ‘উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন’
সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন, স্পিকার বললেন, ‘উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন’
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’