ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৯:০৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৯:০৪

ভিয়েতনামের একটি বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের মেঝেতে বসে খাবার খাওয়ার একটি ভিডিও ভাইরালের পর নাগরিকদের দায়িত্ববোধ ও কাণ্ডজ্ঞান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওটিতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ব্যবহৃত টার্মিনাল চত্বরকে ‘পিকনিক স্পটে’ রূপ দিতে এবং নোংরা করতে দেখা গেছে।

ভিডিওটি শেয়ার করে বিশিষ্ট ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ভিয়েতনাম ভারতীয় ভ্রমণকারীদের নতুন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। কিন্তু আমরা যদি তাদের বিমানবন্দরগুলোকে খাবার ছড়িয়ে-ছিটিয়ে পিকনিক স্পটে পরিণত করি, তবে আমরা খুব অপ্রিয় পর্যটকে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ব। আমরা কবে কাণ্ডজ্ঞান নিয়ে ভ্রমণ করতে শিখব?

সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়েঙ্কার এই পোস্টটি সাড়ে চার লাখের বেশি ভিউ এবং প্রায় ছয় হাজার লাইক পায়। এর পর থেকেই ইন্টারনেটে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যবহারকারী কঠোর ব্যবস্থার দাবি জানিয়ে মন্তব্যে লিখেছেন, তাদের পরিচয় শনাক্ত করে পাসপোর্ট বাতিল করা হোক এবং এর প্রচার করা হোক। কঠোর পরিণতি ভোগ করতে হলেই কেবল ভারতীয়রা ঠিকঠাক আচরণ করে। সিঙ্গাপুরে এরা এসব করার সাহস পায় না।

অপর এক ব্যবহারকারী লিখেছেন, ভ্রমণ মানে কেবল ছবি তোলা নয়, স্থানীয় সংস্কৃতি বোঝা ও খাবার পরখ করা। বাড়িতে রান্না করা খাবার নিয়ে ৩২ শত কিলোমিটার দূরে ভ্রমণ করার মানে কী?

তবে বিষয়টিকে সমর্থন জানিয়ে অপর এক মন্তব্যকারী বলেন, বাড়ি থেকে আনা খাবার বিমানবন্দরে বসে খেতেই পারে। তবে নোংরা না করলে বা অতিরিক্ত ভিড় না জমলে এতে কোনও ক্ষতি দেখি না।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
মঞ্চে মুসলিম কৃষকের দেওয়া বোতল থেকে দুধ পান করলেন আসামের মুখ্যমন্ত্রী
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন, স্পিকার বললেন, ‘উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন’
সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন, স্পিকার বললেন, ‘উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন’
‘সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশও খেলতে পারিনি’
‘সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশও খেলতে পারিনি’
দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’