মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ২১:১৯ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১:১৯

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর এবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন নিজ দলেরই এক আইনপ্রণেতা। কেন্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি সোমবার হেগসেথের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও ইরানে বেআইনিভাবে যুদ্ধ চালানোর অভিযোগে ৮টি অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন।

এই প্রস্তাবে ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন লঙ্ঘন, বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এবং ইয়েমেন ও ভেনেজুয়েলার সামরিক অভিযান অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি গত ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরুর পর মার্কিন বিমান হামলায় একটি স্কুলে ১২০ জন শিশু নিহত হওয়ার ঘটনাও তুলে ধরা হয়।

স্পেশাল প্রসিডিউর ব্যবহারের ফলে প্রতিনিধি পরিষদে বুধাবারের মধ্যেই এটি ভোটাভুটিতে যেতে পারে। হাউসে বক্তব্য দিতে গিয়ে ম্যাসি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনা করে হেগসেথ জেনেশুনে বেআইনি নির্দেশ কার্যকর ও বাস্তবায়িত করেছেন।

তবে এই পদক্ষেপে ট্রাম্প প্রশাসনের জন্য ধাক্কা হলেও হেগসেথের প্রতি তার পূর্ণ সমর্থন বজায় রেখেছেন ট্রাম্প। ট্রাম্প সোমবার বলেন, হেগসেথ ভালো কাজ করেছেন এবং ইরান ও ভেনিজুয়েলায় (নিকোলাস মাদুরোকে বেআইনিভাবে আটকের প্রসঙ্গে) যুদ্ধ জয় করেছেন।

প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস সহজ হতে পারে, তবে পদচ্যুত করতে ডেমোক্র্যাটরা ৩ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরও সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, যা বেশ কঠিন একটি ধাপ।

সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, পুলিশের পরিদর্শক বরখাস্ত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’