দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ২১:৪১ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১:৪১

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১০ নভেম্বর (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু; সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের; ‘সামরিকভাবে ইরান যুদ্ধ শেষ’, ট্রাম্পের ঘোষণা; ‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি; ‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া; আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক; হঠাৎ কেন যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সামরিক বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র?; সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘দ্য ওডিসি’; প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান; মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ফোন করে আহ্বান জানাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যুদ্ধবিরোধী পক্ষগুলো নেতানিয়াহুর এই প্রচেষ্টা ঠেকানোর চেষ্টা করছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

ইরানের সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ওয়াশিংটনকে উদ্দেশ করে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে ওয়াশিংটন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘সামরিকভাবে শেষ হয়ে গেছে’ বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান মার্কিন আলোচকদের সঙ্গে ‘খুবই ভদ্রভাবে’ কথা বলছে। দুই দেশের সংঘাতের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে মধ্যস্থতার উদ্যোগ জোরদার করছে ভারত। মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের দুই দিনের শান্তি আলোচনা শুরুর আগে সোমবার দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে ফোনালাপ করেছেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা একবার পরোক্ষভাবে জানিয়েছিলেন বলে দাবি করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। ২০১০ সালে তাদের এক কথোপকথনে প্রণব মুখার্জি নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। সোনিয়ার আত্মজীবনীতে উঠে এসেছে এ তথ্য। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ খবর প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দীপাবলি উদযাপনের পর রাস্তাজুড়ে পড়ে থাকতে দেখা গেছে আতশবাজির বাক্স, মোড়ক, ছাই ও নানা ধরনের আবর্জনা। উৎসবের পর সড়কের এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী ভারতীয় নাগরিকদের দায়িত্ববোধ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ইরানের হামলার হুমকির মুখে যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিটের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ফ্লাইট-ট্র্যাকিং ডেটা এবং কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে দুটি রিফুয়েলিং ট্যাংকার জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। এছাড়া সারাদিন ধরে অন্যান্য ট্যাংকার ও বিমানগুলো জার্মানি এবং অন্যান্য ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি। তবে দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন কারণে নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে বিমান সরানো হয়।

বিশ্ব ভ্রমণের কথা বলে যাত্রীদের কম্বোডিয়ায় আটকে রাখার পর মার্কিন পরিচালিত বিলাসবহুল প্রমোদতরি দ্য ওডিসি সিঙ্গাপুরে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রমোদতরিটির পরিচালনাকারী সংস্থা ভিলা ভি রেসিডেন্সেস জ্বালানি খরচ অস্বাভাবিক বাড়ার কথা উল্লেখ করে কার্যক্রম হঠাৎ স্থগিত করার পর এই ঘটনা ঘটলো।

২০০৪ সালে কংগ্রেসের জয় সত্ত্বেও সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে ফের শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় তিনি ‘অন্তরাত্মার ডাকে’ প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করার কথা লিখলেও বিজেপির দাবি, ইতালীয় বংশোদ্ভূতের কারণে তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম তাকে শপথ পাঠ করাতে অস্বীকার করেছিলেন।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর এবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন নিজ দলেরই এক আইনপ্রণেতা। কেন্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি সোমবার হেগসেথের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও ইরানে বেআইনিভাবে যুদ্ধ চালানোর অভিযোগে ৮টি অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন।

/এএ/
সম্পর্কিত
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
সর্বশেষ খবর
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’