উড্ডয়নের ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাক আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৩:১০ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৩:১০

মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে উড়োজাহাজ হাইজ্যাকের হুমকির জেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ঘটনাটি ঘটে।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উড্ডয়নের প্রস্তুতি চলাকালে বিমানের একটি শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত হুমকিমূলক বার্তাটি দেখতে পাওয়া যায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান।

খবর পেয়ে বিমানটিকে দ্রুত বিচ্ছিন্ন স্থানে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ও বিমানবন্দরের বিশেষ নিরাপত্তা কর্মীরা ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা জানতে বিমানের প্রতিটি কোণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

আয়নায় এই হুমকিমূলক বার্তা কে লিখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা বের করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো যৌথ তদন্ত শুরু করেছে। বিমানবন্দর প্রাঙ্গণ এবং বিমানের ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন তারা।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
কঙ্গোতে প্রাদুর্ভাব ছড়াচ্ছে ইবোলা, আক্রান্ত ছাড়ালো ১১ হাজার
যে ট্রেনের সুবিধা মনে করাচ্ছে বিমানযাত্রার কথা
সর্বশেষ খবর
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু
বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান