ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৬:৫৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৬:৫৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন তাওহীদ হৃদয়। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৪০ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার। সেই ইনিংসেই টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ২৪২* রানের রেকর্ড গড়েন তিনি।

এদিকে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। টেস্ট র‍্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে সেরা দশে জায়গা পাওয়া প্রথম আফগান ক্রিকেটার তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৭৩ রান করেছিলেন রহমত। তাতে ছয় ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন তিনি। র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানের পাশাপাশি শুবমান গিল, এইডেন মারক্রাম ও কামিন্দু মেন্ডিসের মতো ব্যাটারদেরও পেছনে ফেলেছেন আফগান এই ক্রিকেটার।

শারজায় সিরিজের দ্বিতীয় টেস্টটি ড্র হলেও র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে জিম্বাবুয়ের ব্যাটার ক্রেইগ আরভিনের। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরি করে ৯ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই বাঁহাতি স্পিনার ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও চার ধাপ উন্নতি হয়েছে তার। সেখানে ৩১ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ওয়ারিকানের সতীর্থ জাস্টিন গ্রিভসও টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। যৌথভাবে আট নম্বরে রয়েছেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
‘অর্ধেকের বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই’
হাসপাতালে নেওয়ার পর কারাগারে ফিরলেন ইমরান খান
নিরাপদ বাংলাদেশই এখন সবচেয়ে বড় স্বপ্ন: নুরুল হাসান সোহান
সর্বশেষ খবর
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; খেলতে খেলতে হাসপাতাল থেকে পড়ে শিশুর মৃত্যু
‘হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন’
‘হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন’
একাকী ভ্রমণের নেশায় চাকরি ছাড়েন তরুণী, দু’সপ্তাহেই মোহভঙ্গ!
একাকী ভ্রমণের নেশায় চাকরি ছাড়েন তরুণী, দু’সপ্তাহেই মোহভঙ্গ!
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা