যুক্তরাষ্ট্রে সাদাদের রাজ্যে জিতলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৩:০১ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৩:০২

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। এর মধ্য দিয়ে গৃহযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন যুগের পর অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ মার্কিন সিনেটর পেল।

বুধবার (১১ নভেম্বর) কয়েক দিন ধরে ভোট গণনার পর কলমের জয় নিশ্চিত হয়। ডাকযোগে আসা ও সাময়িকভাবে স্থগিত রাখা ভোট গণনা শেষে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তার জয় ঘোষণা করে।

কলমের এই জয় মিসিসিপির রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অনুপাত সবচেয়ে বেশি। তবে কয়েক প্রজন্ম ধরে অঙ্গরাজ্যটি মূলত শ্বেতাঙ্গ রক্ষণশীলদের নিয়ন্ত্রণে ছিল। এ জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ডেমোক্র্যাটদের রাজনৈতিক সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে।

৪৩ বছর বয়সী কলম স্থানীয় একজন কৌঁসুলি। অঙ্গরাজ্যের বড় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী, অর্থনীতি নিয়ে অসন্তোষ এবং প্রতিদ্বন্দ্বী হাইড-স্মিথের নির্বাচনী প্রচারের বিভিন্ন ভুলকে কাজে লাগিয়ে তিনি জয় পেয়েছেন।

জয়ের পর টুগালু কলেজে সমর্থকদের উদ্দেশে কলম বলেন, এমন একটি রাতের স্বপ্ন দেখার সাহস আমার ছিল। মিসিসিপির ওপর বিশ্বাস রাখার সাহস ছিল। আমি বিশ্বাস করেছিলাম, আমরা দেশকে দেখাতে পারব যে মিসিসিপি গুরুত্বপূর্ণ। ৬৭ বছর বয়সী হাইড-স্মিথ বুধবার কলমকে ফোন করে পরাজয় মেনে নেন। এক বিবৃতিতে তিনি বলেন, ভোটারদের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। একই সঙ্গে কলমকে অভিনন্দন জানিয়ে অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ১৯৪৭ সালের পর মিসিসিপি থেকে কোনও ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি। ওই নির্বাচনে জয়ী ব্যক্তি ছিলেন বর্ণবৈষম্যের কট্টর সমর্থক। কলমের আগে অঙ্গরাজ্যটি থেকে পুনর্গঠন যুগের পর প্রথম কৃষ্ণাঙ্গ কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছিলেন মাইক এসপি।

নির্বাচনী প্রচারে কলম মিসিসিপির নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাসও তুলে ধরেন। তার একটি প্রচার বিজ্ঞাপনে ১৯৬৩ সালে শ্বেতাঙ্গ বর্ণবাদীর গুলিতে নিহত নাগরিক অধিকারকর্মী মেডগার এভার্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এভার্স কৃষ্ণাঙ্গদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য কাজ করেছিলেন। কলম বলেন, এভার্স ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করার কারণে নিহত হয়েছিলেন। তাই ভোটের মাধ্যমে অধিকার আদায়ে প্রাণ দেওয়া ব্যক্তিদের সম্মান জানানোর আহ্বান জানান তিনি।

মিসিসিপিতে রিপাবলিকানদের দীর্ঘদিনের আধিপত্য থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচনী ব্যবধান কমেছে। ২০২৩ সালে রিপাবলিকান গভর্নর টেট রিভস মাত্র ৩ শতাংশ ব্যবধানে পুনর্নির্বাচিত হন। এবারের নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের ব্যাপক অংশগ্রহণও কলমের জয়ে ভূমিকা রেখেছে। কলম বলেন, তার লক্ষ্য কেবল ইতিহাস গড়া নয়; বরং এমন পরিবেশ তৈরি করা, যাতে ভবিষ্যতে কোনো কৃষ্ণাঙ্গ তরুণ বা তরুণী সিনেটর হওয়ার স্বপ্ন দেখলে পরিচয়ের কারণে সুযোগ থেকে বঞ্চিত না হন।

সূত্র: এপি 

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন দূতের শান্তি আলোচনার মধ্যেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষ হওয়ার আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ককটেল বিস্ফোরণের আতঙ্কে কোর্স শেষ হওয়ার আগেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
শীতে নিউমোনিয়া থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প