ইরান আলোচনা থেকে ভ্যান্সকে সরালেন ট্রাম্প, কী ভাবছে তেহরান?

আন্তর্জাতিক ডেস্ক 
১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯

ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ ইস্যুতে মনোযোগ দিতে ভ্যান্সকে এই দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের নীতিনির্ধারকরাও ট্রাম্পের এই সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করছেন। এত দিন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভ্যান্স।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ডেমোক্র্যাটিক পার্টির কথিত ‘দুর্নীতি’ নিয়ে কাজ করতে ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে চুক্তি করা এখন আর মার্কিন সরকারের অগ্রাধিকার নয় বলেও জানান ট্রাম্প।

তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নাসের হাদিয়ান বলেন, কথিত অভ্যন্তরীণ দুর্নীতির তদন্তের দায়িত্ব ভ্যান্সকে দিয়ে মূলত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর তাদের সঙ্গে সংঘাতের বার্তা দিয়েছেন ট্রাম্প।

তবে এই পদক্ষেপ ইসরায়েলের স্বার্থও পূরণ করতে পারে। কারণ, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে ট্রাম্পের প্রতি ইসরায়েলের আগ্রহ রয়েছে বলে খবর পাওয়া গেছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের জন্য যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স।

হাদিয়ান বলেন, এটি ইরানের জন্যও আরেকটি বার্তা। মূলত এর মাধ্যমে বোঝানো হচ্ছে, এখন চুক্তিতে পৌঁছানো অগ্রাধিকার নয়। আর ইরানের বিষয়ে তুলনামূলক নমনীয় অবস্থানের জন্য পরিচিত ব্যক্তিকে অন্য ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি মনে করেন, ভ্যান্সকে ইরান ইস্যু থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকস্মিক যুদ্ধ শুরু করার পর থেকে ট্রাম্প প্রশাসনের তুলনামূলক বাস্তববাদী ব্যক্তিদের একজন হিসেবে ভ্যান্সকে বিবেচনা করে আসছে তেহরান।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত
জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘কৌশল কাজ করবে না’
গাজায় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার হারালো হামাস
সর্বশেষ খবর
সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি
সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি
‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত
‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত
ডিমের ডজন ১২০  
ডিমের ডজন ১২০  
খুলনায় হত্যা-চাঁদাবাজি বন্ধে এনসিপির ৭ দফা দাবি
খুলনায় হত্যা-চাঁদাবাজি বন্ধে এনসিপির ৭ দফা দাবি
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?