ফেসবুকে অপ্রয়োজনীয় অ্যাপের ঝুঁকি এড়াবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
১৫ নভেম্বর ২০২৬, ১৪:২৬ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৪:২৬

বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে আলাদা করে সাইন আপ কিংবা লগইনের ঝামেলা এড়াতে অনেক ব্যবহারকারী ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশ করেন। ‘কন্টিনিউ উইথ ফেসবুক’ সুবিধাটি ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট না খুলেই বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করা যায়। তবে এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্টে থাকা নির্দিষ্ট ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি পেয়ে যায়। অনেক ক্ষেত্রে সাময়িক প্রয়োজনে ব্যবহার করা কোনও ওয়েবসাইট বা অ্যাপকে দেওয়া সেই অনুমতি দীর্ঘদিন বহাল থাকে। ফলে ব্যবহার বন্ধ করার পরও অ্যাপটি ফেসবুক অ্যাকাউন্টের নির্দিষ্ট তথ্য ব্যবহারের সুযোগ পেতে পারে। তাই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অ্যাপের তালিকা নিয়মিত যাচাই করে অপ্রয়োজনীয় সংযোগগুলোর প্রবেশাধিকার বন্ধ রাখা জরুরি।

ফেসবুকে যুক্ত অ্যাপের তালিকা দেখবেন যেভাবে

প্রথমে কম্পিউটার বা স্মার্টফোনের ব্রাউজার থেকে বা সরাসরি অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা মেনু আইকনে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে প্রবেশ করে বাঁ পাশের তালিকা থেকে ‘অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস’ নির্বাচন করতে হবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের তালিকা দেখা যাবে।

তালিকাটি সাধারণত ‘অ্যাকটিভ’, ‘এক্সপায়ার্ড’ ও ‘রিমুভড’, এই তিনটি বিভাগে সাজানো থাকে। ‘অ্যাকটিভ’ বিভাগে থাকা অ্যাপগুলোর বর্তমানে ফেসবুক অ্যাকাউন্টের নির্দিষ্ট তথ্য ব্যবহারের অনুমতি রয়েছে। অন্যদিকে, ‘এক্সপায়ার্ড’ বিভাগে এমন অ্যাপের তালিকা থাকে, যেগুলোর সঙ্গে সংযোগের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ‘রিমুভড’ বিভাগে আগে সরিয়ে দেওয়া অ্যাপগুলোর তথ্য পাওয়া যায়।

কোন অ্যাপ কী তথ্য পাচ্ছে, যাচাই করবেন যেভাবে

‘অ্যাকটিভ’ তালিকা থেকে কোনও অ্যাপের নাম নির্বাচন করলে সেটি কোন কোন ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি পেয়েছে, তা দেখা যাবে। এসব তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, ইমেইল ঠিকানা, প্রোফাইল ছবি, জন্মতারিখ ও ফ্রেন্ড-লিস্ট বা বন্ধু তালিকা থাকতে পারে। কোনও অ্যাপের সব তথ্য ব্যবহারের প্রয়োজন না থাকলে সেটির বিস্তারিত অংশে গিয়ে অনুমতিগুলো যাচাই করে অপ্রয়োজনীয় প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া যাবে। পাশাপাশি ‘অ্যাপ ভিজিবিলিটি’ অপশন থেকে ‘অনলি মি’ নির্বাচন করলে ফেসবুকে অন্যরা ওই অ্যাপ ব্যবহারের তথ্য দেখতে পারবেন না।

অপ্রয়োজনীয় অ্যাপের সংযোগ বন্ধ করবেন যেভাবে

যেসব অ্যাপ দীর্ঘদিন ব্যবহার করা হয় না কিংবা যেগুলোর ওপর আস্থা নেই, সেগুলোর নামের পাশের বক্সে টিক দিয়ে ‘রিমুভ’ অপশন নির্বাচন করতে হবে। এরপর নিশ্চিত করলে অ্যাপটির ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে। এ সময় অ্যাপটির মাধ্যমে আগে শেয়ার করা কোনও পোস্ট মুছে ফেলার অপশনও দেখানো হয়। পোস্টগুলো রাখতে চাইলে নিশ্চিত করার আগে বিষয়টি যাচাই করা প্রয়োজন। এছাড়া ‘এক্সপায়ার্ড’ বিভাগে থাকা অপ্রয়োজনীয় অ্যাপও নির্বাচন করে সরিয়ে দেওয়া যায়। তবে ফেসবুক থেকে কোনও অ্যাপের প্রবেশাধিকার বন্ধ করলেই সেটির কাছে আগে সংগৃহীত ব্যক্তিগত তথ্য মুছে যায় না।

/এএস/ 
সম্পর্কিত
ভুয়া ভিডিও কলের ফাঁদে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি উত্তর কোরীয় হ্যাকারদের
এবার চ্যাটজিপিটিতেই খুঁজে পাবেন ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য
মহাকাশ থেকে ফেরা স্টারশিপকে ধরে তাক লাগালো স্পেসএক্স
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
২২ রানে ৩ উইকেট পতনের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ
২২ রানে ৩ উইকেট পতনের পর তানজিদ-হৃদয়ের প্রতিরোধ
৫২ বছর পর নিজ দেশে ফিরেছে নোবেলজয়ী লেখক আস্তুরিয়াসের দেহভস্ম
৫২ বছর পর নিজ দেশে ফিরেছে নোবেলজয়ী লেখক আস্তুরিয়াসের দেহভস্ম
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে নৌকায় খালি কলস নিয়ে ব্যতিক্রমী মানববন্ধন
সর্বাধিক পঠিত
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি