ফুকেটে বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ নভেম্বর ২০২৬, ১৩:৫৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৫৮

থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোরে দ্বীপটির একটি জনপ্রিয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কোনও পর্যটক নেই।

প্রথমে গাড়ি ভাড়ার ব্যবসা পরিচালিত হতো এমন একটি ভবনে আগুন লাগে। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাঠু জেলার ফাং মুয়াং সাই কোর সড়কের ওই ভবনে মোটরসাইকেল ভাড়া ও বিক্রির দোকান ছিল। পরবর্তীতে আগুন দুই পাশের ভবনেও ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে। ঘন ধোঁয়ার কারণে বাসিন্দারা ভবনের ওপরের তলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেও বের হতে পারেননি। খবর পেয়ে পাতং পৌরসভার দুর্যোগ মোকাবিলা ইউনিট এবং কুসোলধর্ম ফুকেট ফাউন্ডেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাছের একটি বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কর্মকর্তারা এখনও এ কারণ নিশ্চিত করেননি।

/এএস/ 
সম্পর্কিত
নাইজেরিয়ায় ৩৪ কেজি গাঁজাসহ মার্কিন বাস্কেটবল খেলোয়াড় গ্রেফতার
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের
ঘূর্ণিঝড়ের শঙ্কা: ওড়িশায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ, অন্ধ্রপ্রদেশে সমুদ্রে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অভিযোগে গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অভিযোগে গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন
তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, নোটিশ চাইলেন অর্থমন্ত্রী
তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, নোটিশ চাইলেন অর্থমন্ত্রী
নিলামে উঠছে ১৬ শতকের ‘বুক অব মিরাকলস’, দাম উঠতে পারে ১০ লাখ পাউন্ড
নিলামে উঠছে ১৬ শতকের ‘বুক অব মিরাকলস’, দাম উঠতে পারে ১০ লাখ পাউন্ড
সাফে বাংলাদেশ-ভারত নিয়ে মন্তব্য, কুয়েতি কোচের জরিমানা 
সাফে বাংলাদেশ-ভারত নিয়ে মন্তব্য, কুয়েতি কোচের জরিমানা 
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল