‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৭:০৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৭:০৩

প্রতিটি খাবারের সময় মা সোনিয়া গান্ধী বাবা রাজীব গান্ধীর কোলে বসতেন, এমন মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, ভয়, রাগ ও ঘৃণা বিজেপি ও আরএসএস সমর্থকদের হৃদয়ে এমন এক জাল বুনেছে, যা তাদের ভালোবাসা অনুভব ও প্রকাশ করতে দেয় না।

পোস্টে রাহুল লিখেছেন, ভয়, রাগ ও ঘৃণা বিজেপি এবং আরএসএস সমর্থকদের হৃদয়ে এমন এক জাল বুনেছে, যা তাদের ভালোবাসা অনুভব ও প্রকাশ করা থেকে বিরত রাখে। একজন প্রকৃত হিন্দু হিসেবে এই জাল থেকে তাদের মুক্ত করা আমার কর্তব্য, যাতে তারাও জীবনে ভালোবাসা ও আপনত্বের অপরূপ সৌন্দর্য ও আনন্দ অনুভব করতে পারেন।

পোস্টের শেষে তিনি ‘সত্যম শিবম সুন্দরম’ উল্লেখ করেন এবং নন্দীর ওপর উপবিষ্ট শিব ও পার্বতীর একটি প্রাচীন মন্দিরের ভাস্কর্যের ছবি শেয়ার করেন।

এর আগে সোমবার নয়াদিল্লিতে মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: অ্যা জার্নি অব লাভ’-এর প্রকাশনা অনুষ্ঠানে বাবা-মায়ের সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে রাহুল বলেছিলেন, প্রতিটি খাবারের সময় বাবা থাকতেন, আর বাবার কোলে থাকতেন মা। আমি ভাবতাম এটিই স্বাভাবিক বিষয়।

বিষয়টি তার কাছে এতটাই সাধারণ ছিল যে একবার তিনি এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, তার মা কেন বাবার কোলে বসেন না। এ ছাড়া পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় সোনিয়া গান্ধী তিন-চারবার কিছু বলার চেষ্টা করলে রাজীব গান্ধী কিছুটা মানসিক চাপে পড়েছিলেন, জীবনে কেবল ওই একবারই বাবা-মাকে ঝগড়া করতে দেখেছেন বলে জানান রাহুল।

রাহুলের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে তীব্র আলোচনা শুরু হয়। বিজেপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অনির্বাণ গাঙ্গুলি রাহুলের মন্তব্যকে ‘সরলতার ছদ্মবেশে নির্লজ্জতা’ আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, কেন তিনি এটিকে ‘জাতির জন্য ঘুমপাড়ানি গল্পের মতো’ বলছেন। তিনি আরও লিখেছেন, ৫৫ বছর বয়সী একজন মানুষ যিনি পারিবারিক খাবার টেবিল আর জনসভার মঞ্চের পার্থক্য বোঝেন না, তিনি কল্পনাতেও কখনও প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রীর দফতরের গোপন নথিপত্র নিয়ে কী করবেন?

টনি শর্মা নামের এক এক্স ব্যবহারকারী লিখেছেন, এমন কোনও দেশ বা সংস্কৃতি নেই যেখানে সন্তানদের সামনে পারিবারিক খাবারের সময় স্বামীর কোলে স্ত্রীর বসা স্বাভাবিক বা সাধারণ প্রথা হিসেবে বিবেচিত হয়।

আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, গান্ধী পরিবার ও কংগ্রেসকে বিব্রত করার ক্ষেত্রে রাহুল গান্ধী পুরোদস্তুর পেশাদার।

অন্যদিকে, অনেকেই রাহুলের এই অকপট স্বীকারোক্তির প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধীজি ও রাজীব গান্ধীজির ভালোবাসা ও বন্ধনের একান্ত ব্যক্তিগত গল্প শেয়ার করেছেন। তাদের প্রেমের গল্প অনেক তরুণ দম্পতিকে অনুপ্রাণিত করবে।

লেহের শেঠি নামের আরেক ব্যবহারকারী সমালোচকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ভক্তদের কাছে বাবা-মায়ের ভালোবাসা এত অচেনা ধারণা কেন? সম্ভবত তারা কেবল নারীদের পরিবারের সেবা করতেই দেখেছে এবং কখনও বাবা-মাকে একে অপরের প্রতি স্নেহ প্রকাশ করতে দেখেনি বলেই কি এমন?

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে ভারতে ব্যবসা, প্রথম চালানেই ‘সোল্ড আউট’
জমকালো ডিভোর্স পার্টি দিয়ে নারী বললেন, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করবো না’
‘শ্বাসরোধে হত্যা করা হয় এপস্টেইনকে’, সামনে আসলো নতুন তথ্য
সর্বশেষ খবর
প্রাথমিকের ১৫৫৪ পদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
প্রাথমিকের ১৫৫৪ পদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জড়িতদের গ্রেফতারে শিক্ষকদের মানববন্ধন
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জড়িতদের গ্রেফতারে শিক্ষকদের মানববন্ধন
চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৬তম
চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৬তম
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ