ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা

বিনোদন রিপোর্ট 
১৭ নভেম্বর ২০২৬, ১৭:৩০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৯

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দর্শকের মনে দাগ কাটেন তিনি। দর্শকের পাশাপাশি প্রথম সিনেমা দিয়েই নির্মাতাদেরও নজরে আসেন অভিনেতা।

সে সময় জনপ্রিয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু তাকে নিয়ে বাজি ধরেন। এই নির্মাতার ‘প্রেমগীত’ সিনেমার মাধ্যমে সানী দ্বিতীয়বারের মতো সিনেমাপ্রেমীদের মধ্যে ঝড় তোলেন ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, ওমর সানী অভিনীত সেই সিনেমার আয় দিয়ে ঢাকায় ছয়তলা একটি বাড়ি করেছেন।

দেলোয়ার জাহার ঝন্টু বলেন, ‘নারায়নগঞ্জে রূপালী বন্দর নামে একটা সিনেমা হলে এক টানা ২ বছর এই সিনেমা চলেছে। এই সিনেমার বাজেট ছিল মাত্র বিশ লাখ টাকা। সানীর বিপরীতে নায়িকা ছিল লিমা। এত জুনিয়র একজন অভিনেতা ও অভিনেত্রীর সিনেমা এমন ব্যবসা করবে ভাবিনি।’

তিনি আরও বলেন, ‘তখন ৬০-৭০ লাখ টাকার সিনেমা নির্মাণ হতো। আমি ভেবেছিলাম ছবিটা খারাপ হলেও আমার বিশ লাখ টাকা উঠে আসবে।’

‘প্রেমগীত’ সিনেমার পোস্টার

এই সিনেমায় ওমর সানী ও লিমা ছাড়া আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, আবদুল্লাহ সাকী, গাঙ্গুয়া ও আহমেদ শরীফ।

প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে এই সিনেমার ‘আমার মনের ময়ূরী আয়রে’ গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে শোনা যায়।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
ওমর সানীর এক সিনেমার টাকায় ছয়তলা বাড়ি করেছেন নির্মাতা
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার
পদত্যাগের ঘোষণা অভিনেতা জয় চৌধুরীর
পদত্যাগের ঘোষণা অভিনেতা জয় চৌধুরীর