এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ২৩:১৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:১৮

মা-বাবা দুজনেই প্রকৌশলী হলে সন্তানের পেশাও আগে থেকেই নির্ধারিত হয়ে যায় বলে ধারণা করা হয়। এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং ও তার স্ত্রী লরি দুজনেই তড়িৎ প্রকৌশলী। তবে তাদের কন্যা ম্যাডিসন হুয়াং প্রথাগত সেই পথে হাঁটেননি। পেশাদার রন্ধনশিল্প, পেস্ট্রি তৈরি ও বিলাসবহুল পণ্যের ব্র্যান্ডিংয়ে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যোগ দেন বাবার গড়া প্রযুক্তি প্রতিষ্ঠানে। জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পরও বর্তমানে এনভিডিয়ায় বেশ প্রভাবশালী অবস্থানে রয়েছেন ৩৫ বছর বয়সী ম্যাডিসন।

ম্যাডিসনের পেশা নির্বাচনের গল্পে যেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ছোঁয়া রয়েছে। সিনেমার ‘র‍্যাঞ্চো’ চরিত্রের মতোই জেনসেন হুয়াং তার মেয়েকে প্রথাগত পেশার পেছনে না ছুটে ভালোবাসার কাজটি করতে উৎসাহিত করেছিলেন। ২০২৬ সালের এপ্রিলে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির রোবোটিকস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাডিসন জানান, শুরুতে মা-বাবার পদাঙ্ক অনুসরণ করে প্রকৌশল পড়ার কথা ভাবলেও বাবার পরামর্শে তিনি বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রত্যাহার করে কালিনারি ইনস্টিটিউট অব আমেরিকা’য় ভর্তি হন এবং ২০১২ সালে স্নাতক সম্পন্ন করেন।

এরপর মায়ামি, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো বে এরিয়ার পেশাদার রান্নাঘরে কাজ শেষে তিনি ইউরোপে যান। সেখানে প্যারিসের ল্য কর্দোঁ ব্লু থেকে পেস্ট্রি তৈরি এবং লন্ডনে ফাইন ওয়াইন নিয়ে পড়াশোনা করেন। বিলাসবহুল খাবারের ব্যবসা বুঝতে তিনি ফরাসি প্রতিষ্ঠান এলভিএমএইচ-এ মার্কেটিং ও ব্র্যান্ড ডেভেলপমেন্টে প্রায় চার বছর কাজ করেন।

পরবর্তী সময়ে ২০১৯ সালে লন্ডন বিজনেস স্কুলে মার্কেটিং ও স্ট্র্যাটেজিতে এমবিএ শুরু করেন ম্যাডিসন। ২০২০ সালে শিক্ষানবিশ হিসেবে এনভিডিয়ায় যোগ দিয়ে তিনি প্রতিষ্ঠানটির অমনিভার্স প্ল্যাটফর্ম ও রোবোটিকস ব্যবসায় প্রোডাক্ট মার্কেটিংয়ে কাজ শুরু করেন। বর্তমানে তিনি এনভিডিয়ার ফিজিক্যাল এআই প্ল্যাটফর্ম অমনিভার্স, কসমস ও আইজ্যাকের প্রোডাক্ট ও টেকনিক্যাল মার্কেটিংয়ের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিউলের ওই অনুষ্ঠানে ম্যাডিসন জানান, তিনটি নীতি তার পেশাজীবনকে পথ দেখিয়েছে। সেগুলো হলো, দক্ষতা, সূক্ষ্ম বিষয়ে নিবিড় মনোযোগ এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার মানসিকতা। তিনি বলেন, রান্না, বিলাসবহুল ব্র্যান্ডিং কিংবা প্রযুক্তি সব ক্ষেত্রেই তিনি এমন পেশা বেছে নিয়েছেন, যা তাকে বাস্তব ও দৃশ্যমান কিছু সৃষ্টি করার সুযোগ দিয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
কর্মীদের অপমান থেকে ক্ষমতার দাপট, যেমন ছিল এনভিডিয়ায় জেনসেনর রাজত্ব
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট, ফের কি যুদ্ধের দামামা?
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
সর্বশেষ খবর
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
নায়ক জয়কে প্রকাশ্যে ধমক, কে এই হেলাল খান
নায়ক জয়কে প্রকাশ্যে ধমক, কে এই হেলাল খান
গাছবোঝাই ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
গাছবোঝাই ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক