‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ‘কঠিন মানুষ’, ‘দারুণ নেতা’ ও নিজের বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বজুড়েই তিনি সম্মানিত।

মঙ্গলবার বৈঠকে ট্রাম্প বলেন, তিনি একজন কঠিন মানুষ। তিনি আমার বন্ধু। তিনি একজন দারুণ নেতা এবং সারা বিশ্বে সম্মানিত।

কোয়াড নেতাদের উদ্দেশে বক্তব্যে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অসাধারণ। দুই দেশ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। তার ভাষায়, কোয়াড বিশ্বের অন্যতম সফল অংশীদারত্বের একটি।

৪৯তম আসিয়ান সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছান ট্রাম্প। সেখানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক এবং বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা রয়েছে তার।

তিন দিনের এশিয়া সফরের প্রথম গন্তব্য ফিলিপাইন। সফরে চীনও যাবেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার কথা রয়েছে। সফরকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এসএইচএম/
সম্পর্কিত
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুথিদের
সর্বশেষ খবর
সোনিয়ার আত্মজীবনী: প্রেম, ক্ষমতা ও ইতিহাসের দায় 
সোনিয়ার আত্মজীবনী: প্রেম, ক্ষমতা ও ইতিহাসের দায় 
বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর
বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর
রাজশাহীতে গ্রামীণ  ব্যাংকে গভীর রাতে পেট্রোল বোমা হামলা
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে গভীর রাতে পেট্রোল বোমা হামলা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক