সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫

সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পাঁচটি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার তারা জানায়, রাজধানী রিয়াদ অঞ্চলে এসব ড্রোন পাঠানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি মাসে কয়েক দফায় পাইপলাইনটিতে হামলার দাবি করেছে হুথিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে গোষ্ঠীটির সংঘাত চলার মধ্যেই এসব দাবি সামনে এসেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সৌদি আরব বিকল্প পথে অপরিশোধিত তেল রফতানি করছে। দেশটি প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পূর্ব-পশ্চিম পাইপলাইন দিয়ে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।

বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক সৌদি আরবের জন্য পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের প্রতিবেশী দেশগুলোর তেল রফতানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবহার করে সৌদি আরব যুদ্ধকালীন পরিস্থিতিতে তেল রফতানির ওপর প্রভাব কিছুটা কমাতে পেরেছে।

এ অবস্থায় পাইপলাইনটির পাম্পিং স্টেশন লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার দাবি সৌদি আরবের বিকল্প তেল সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
মোহাম্মদপুরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কুয়াশায় ঢাকছে চা-বাগান, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
কুয়াশায় ঢাকছে চা-বাগান, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে আগুন
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’