রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭

রাশিয়ার সাইবেরিয়ায় সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের জনবসতিহীন এলাকায় নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-১২ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সেরেদিউক বলেন, একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। তদন্তকারীদের কাজে সহায়তা করাই এখন প্রধান কাজ। গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দমকলকর্মীদের দুর্ঘটনাস্থলের ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালাতে দেখা যায়। পাশে কয়েকটি অ্যাম্বুলেন্সও ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। দূরে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়তে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্বের কারণে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার দৃশ্য স্পষ্ট দেখা যায়নি।

বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স স্যাটেলাইট চিত্রের সঙ্গে দৃশ্যের মিল খুঁজে এর অবস্থানও নিশ্চিত করেছে।

বিধ্বস্ত উড়োজাহাজটিতে কোনও পণ্য ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাশিয়ার সামরিক বাহিনী অস্ত্র ও সেনাসদস্য পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকাজে এএন-১২ উড়োজাহাজ ব্যবহার করে থাকে।

/এসএইচএম/
সম্পর্কিত
ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার দাবি হুথিদের
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
কুয়াশায় ঢাকছে চা-বাগান, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
কুয়াশায় ঢাকছে চা-বাগান, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে আগুন
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর
আজও শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ
আজও শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’