মোহাম্মদপুরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫

রাজধানীর মোহাম্মদপুরে দুটি তাজা ককটেলসহ মহসিন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মহসিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই এলাকায় অবস্থান করে ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা জানান, গোপন তথ্যে নূরজাহান রোডের তেহারি ঘর নামে একটি খাবার হোটেল থেকে মহসিনকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করা হয়। ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন মহসিন। এ উদ্দেশে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ঢাকায় মিছিলের কার্যক্রম পরিচালনার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

এছাড়া তার মোবাইল ফোনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি পাওয়া গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যিবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে আগুন
গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে ৫০টি ককটেল ও গান পাউডার উদ্ধার
সর্বশেষ খবর
কুয়াশায় ঢাকছে চা-বাগান, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
কুয়াশায় ঢাকছে চা-বাগান, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে আগুন
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’