১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯

কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইতালি। প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৩ বছরের কম বয়সীরা কোনও সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। ১৩ থেকে ১৫ বছর বয়সীরা মা-বাবার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেই কেবল এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। আর ১৬ বছর বয়স থেকে স্বাধীনভাবে অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পার্লামেন্টে আলোচনাধীন একটি নিরাপত্তা ডিক্রির সংশোধনীতে এসব প্রস্তাব রাখা হয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ ডিক্রিটি অনুমোদনের জন্য তোলা হতে পারে।

সংশোধনীটি এখনও আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি। তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি জোটের সমর্থন রয়েছে এতে। পার্লামেন্টের কয়েকটি সূত্র জানিয়েছে, প্রস্তাবটি অনুমোদনের সম্ভাবনা প্রায় নিশ্চিত।

মেলোনির দল ব্রাদার্স অব ইতালির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ফাবিও রামপেল্লি এক বিবৃতিতে বলেন, এই সংশোধনী সন্তানদের ডিজিটাল আসক্তি নিয়ে উদ্বিগ্ন মা-বাবা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে। প্রস্তাবিত আইনে শিক্ষামূলক অ্যাপগুলোকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তবে পার্লামেন্টে আলোচনার সময় বিধানগুলোতে পরিবর্তন আসতে পারে।

আইনটি কার্যকর হওয়ার পর নয় মাসের মধ্যে ইতালির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এজিকম ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের নির্দেশিকা তৈরি করবে। সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সেই নির্দেশিকা অনুসরণ করে ব্যবহারকারীদের বয়স নিশ্চিত করতে হবে।

শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম পরিবর্তনের জন্যও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হচ্ছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রিসের মতো দেশগুলোর পর ইতালিও অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিচ্ছে।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে গুগল ম্যাপস, যুক্ত হলো নতুন এআই ফিচার
১৩৭ মিলিয়ন ভিউয়ে বদলে গেলো শিশুর জীবন
মেসেঞ্জারের মতো ইনস্টাগ্রামেও আসছে মেসেজিং অ্যাপ
সর্বশেষ খবর
ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান নিয়ে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট
ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান নিয়ে সতর্ক করলেন চীনা প্রেসিডেন্ট
স্লোভেনিয়ার কোম্পানিকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ স্পিকারের
স্লোভেনিয়ার কোম্পানিকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ স্পিকারের
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ কর্মী গ্রেফতার
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ কর্মী গ্রেফতার
লিটনের বিদায়ের পর লিড নিয়েছে বাংলাদেশ
লিটনের বিদায়ের পর লিড নিয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা