জমি বিক্রি করে ছেলেদের পড়িয়েছেন বাবা, একজন হচ্ছেন চিকিৎসক অন্যজন প্রকৌশলী

আন্তর্জাতিক ডেস্ক 
২০ নভেম্বর ২০২৬, ১৫:২৯ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৫:৩৮

ভারতের বিহারের গয়া জেলার এক দরিদ্র পরিবারের দুই ভাইয়ের সাফল্যের গল্প অনুপ্রেরণা জোগাচ্ছে অনেককে। সংসারের আর্থিক সংকট সামলে সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে এক খণ্ড কৃষিজমি বিক্রি করেছিলেন বাবা। তার সেই ত্যাগ ও দুই ভাইয়ের কঠোর পরিশ্রম অবশেষে সার্থক হয়েছে। বড় ভাই চিকিৎসক হওয়ার সুযোগ পেয়েছেন, আর ছোট ভাই ভর্তি হয়েছেন প্রকৌশল বিভাগে।

দুই ভাই সোনু রাজ ও মনু রাজ রাজস্থানের কোটায় অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটে একসঙ্গে দুই বছর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।

সোনু রাজ ২০২৬ সালের নিট পরীক্ষায় ৬৩৬ নম্বর পেয়ে দিল্লির সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তির সুযোগ পেয়েছেন। অন্যদিকে ছোট ভাই মনু রাজ জেইই মেইনসে ৯৩ পার্সেন্টাইল পেয়ে বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি, মেসরার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

তাদের বাবা মনোজ কুমার গয়ার শস্যবাজারে কুলি হিসেবে কাজ করেন। পাশাপাশি কৃষিপণ্য বিক্রিতে কমিশন পান। সংসারের প্রয়োজনে তিনি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচির আওতায় দিনমজুর হিসেবেও কাজ করেছেন। মা রেশমি দেবী গৃহিণী।

মনুর কোটায় পড়াশোনার খরচ জোগাতে নিজেদের দুই খণ্ড কৃষিজমির একটি বিক্রি করে দেন বাবা। মনু জানান, গয়া থেকে অনেক শিক্ষার্থীকে কোটায় গিয়ে চিকিৎসক ও প্রকৌশলী হতে দেখে তিনিও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা পান। দশম শ্রেণিতে ৯৬ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে ৮৪ দশমিক ৫ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি।

কোটায় প্রস্তুতির সময় টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হন মনু। এছাড়া অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন এবং প্রায় তিন মাস ধরে জ্বরে ভুগেছেন। তবে অসুস্থতার কাছে হার না মেনে নিয়মিত ক্লাস করেছেন এবং প্রস্তুতি চালিয়ে গেছেন।

সাফল্যের পর সোনু রাজ বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণে দুই ভাই দিনরাত পরিশ্রম করেছেন। এখন পরিবার ও সমাজের জন্য কিছু করতে চান তারা।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললো মিয়ানমার
ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, পাল্টা বিজেপির ‘পাকিস্তানপ্রেমী’ খোঁচা
যুবরাজ উইলিয়ামের জন্য করনের ১৪ পদের রাজকীয় মেনুতে কী কী ছিল?
সর্বশেষ খবর
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন