যে কারণে নিউইয়র্কের একটি কারাগার বন্ধ করছেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স ২০৩২ সালের মধ্যে বন্ধের পরিকল্পনা প্রকাশ করেছেন। সহিংসতা, গাদাগাদি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দীর্ঘদিন সমালোচিত এই স্থাপনা বন্ধে তার প্রশাসনের রূপরেখা এতে তুলে ধরা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত পরিকল্পনায় তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিওর নির্ধারিত ২০২৭ সালের আগস্টের সময়সীমার পাঁচ বছর পর কারাগারটি বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। সময়সীমার এক বছরেরও কম বাকি থাকলেও রাইকার্সের বদলে নির্মিতব্য নিউইয়র্কের চার বরোর চারটি ছোট কারাগারের নির্মাণকাজ এখনও চলছে। কারাগারটিতে মূলত সাজাপ্রাপ্ত নয়, বিচারের অপেক্ষায় থাকা ব্যক্তিরা বন্দী আছেন।

মামদানি এক বিবৃতিতে বলেন, কয়েক দশক ধরে নিউইয়র্কবাসী নিরাপদ ও মানবিক সংশোধনব্যবস্থা দাবি করে আসছেন। তিনি আরও বলেন, রাইকার্স বন্ধ করা আমাদের আইনি ও নৈতিক দায়িত্ব।

মেয়রের কৌশলে রাইকার্সে বন্দীর সংখ্যা ৬ হাজার ৭০০ থেকে কমিয়ে সর্বোচ্চ ৪ হাজার ১০০-তে আনার কথা বলা হয়েছে। এ জন্য আটকের বিকল্প বাড়ানো, অনলাইনে জামিনের অর্থ পরিশোধ পুনরায় চালু, পুনরায় অপরাধ কমানোর কর্মসূচিতে বিনিয়োগ এবং আদালতের দীর্ঘসূত্রতা কমানো হবে।

শুক্রবার সংবাদ সম্মেলনে মামদানি বলেন, আদালতের দীর্ঘসূত্রতায় মানুষ বছরের পর বছর মূলত আইনি অনিশ্চয়তার মধ্যে আটক থাকেন। জট কাটাতে এবং সংস্থাগুলোর মধ্যে প্রমাণ বিনিময় উন্নত করতে একটি টাস্কফোর্স গঠন করবে সিটি প্রশাসন।

নতুন সময়সূচি অনুযায়ী, প্রথম বিকল্প কারাগার ২০২৯ সালে ব্রুকলিনে চালু হবে এবং বাকিগুলো ২০৩২ সালের মধ্যে শেষ হবে। গুরুতর মানসিক বা চিকিৎসা-প্রয়োজন থাকা হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য হাসপাতালে শয্যাও রাখবে সিটি।

মামদানি বলেন, রাইকার্সে আটক কারও পরিবারের সদস্য আপনাকে বলবেন, কারাগারটি কতটা বিচ্ছিন্ন এবং প্রিয়জনকে দেখতে যেতে কত ঘণ্টা লেগে যায়। নতুন কারাগারগুলো আদালত ও গণপরিবহনের কাছাকাছি হবে এবং বন্দীদের শহরে ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে তিনি জানান।

/এসএইচএম/
সম্পর্কিত
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
সর্বশেষ খবর
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে, জানালেন ডিসি
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি