ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১২:০৪ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:০৪

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার জোট বাহিনী লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদাসহ বিভিন্ন স্থানে ‘বিশেষ অভিযান’ চালানোর পর এই দাবি জানায় তারা। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই এ খবর জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হোদেইদায় চোরাচালান ও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়।

এর আগে হুথিরা হোদেইদায় হামলা হলে সৌদি আরবের জেদ্দাসহ লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুমকি দিয়েছিল। সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেছিল তারা। পাশাপাশি রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেয় হুথিরা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হোদেইদা বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত সক্ষমতাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

পরে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তের কাছে জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এদিকে হুথিদের আল-মাসিরাহ টেলিভিশনে জোটের বিমান হামলার পর মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
শিখ নেতাকে হত্যাচেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের কারাদণ্ড
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার এক দেশ
হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
সর্বশেষ খবর
বিএনপির ধাওয়ায় মশাল-ককটেল ফেলে পালালো আ.লীগের নেতা-কর্মীরা
বিএনপির ধাওয়ায় মশাল-ককটেল ফেলে পালালো আ.লীগের নেতা-কর্মীরা
গোপালগঞ্জ থেকে সংসদ, সর্বত্রই সংঘাতের বার্তা 
গোপালগঞ্জ থেকে সংসদ, সর্বত্রই সংঘাতের বার্তা 
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি