বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

পাবনা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ১৭:১২ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৭:১২

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত আছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার জেরে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি-সমর্থিত লোকজন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়।

অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। 

এদিকে, সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‌‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা
বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

/এএম/ 
সম্পর্কিত
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
আজও মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা, পরিস্থিতি থমথমে
দুই জেলার যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা ঢাকায় গ্রেফতার 
সর্বশেষ খবর
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ২ জনের
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ২ জনের
‘পরাজিত আমেরিকা’ শর্ত দিতে পারে না: ইরান
‘পরাজিত আমেরিকা’ শর্ত দিতে পারে না: ইরান
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন
ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন