ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৮:১৬ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:১৬

বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরান। গত ১৭ নভেম্বর দেশটির ওপর ছয়টি ড্রোন দিয়ে হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর চার দিন আগে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছিল ইরান। স্থানীয় সময় শনিবার রাতেও দেশটিতে মিসাইল ও ড্রোন ছুড়েছে। বিপ্লবী গার্ড বলেছে, তারা বাহরাইনে থাকা মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলে কয়েক মাসের আপেক্ষিক শান্তির পর এই হামলাকে উত্তেজনার বড় ধরনের বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

১৮ নভেম্বর সূর্যোদয়ের আগে দুবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বাজানো হয়। দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হুমকি মোকাবিলায় সক্রিয় হয়। বাহরাইনের কর্তৃপক্ষ সর্বশেষ হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এক সপ্তাহের মধ্যে এটি দেশটিতে তৃতীয় হামলা।

বাহরাইনের ছোট আয়তন ও ভৌগোলিক অবস্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক জোট দেশটিকে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বারবার বাহরাইনে হামলা চালিয়েছে।

দ্বীপরাষ্ট্রটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর রয়েছে। এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাডার, নজরদারি ও আগাম সতর্কতামূলক স্থাপনাও রয়েছে। ইরানের বিবেচনায়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এসব স্থাপনার ভূমিকা থাকায় এগুলো বৈধ লক্ষ্যবস্তু।

ওয়াশিংটনের ওপর চাপ তৈরির কৌশল

বাহরাইনে সাম্প্রতিক হামলাগুলোর উদ্দেশ্য হলো, তেহরানের ওপর ওয়াশিংটনের চাপের পরিণতি থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও অবকাঠামোকে নিরাপদ রাখা সম্ভব নয় এ বার্তা দেওয়া।

অর্থাৎ, যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে দেশটির সামরিক উপস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও হামলার ঝুঁকিতে থাকবে এমন বার্তা দিতে বাহরাইনকে চাপের কেন্দ্রে পরিণত করেছে তেহরান।

সূত্র: আল মনিটর 

/এসএইচএম/
সম্পর্কিত
ইয়েমেন অভিযানে নতুন কমান্ডার সৌদি আরবের, যুদ্ধের গতি কি পাল্টাবে
‘পরাজিত আমেরিকা’ শর্ত দিতে পারে না: ইরান
টেলিকম প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান
সর্বশেষ খবর
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
ইয়েমেন অভিযানে নতুন কমান্ডার সৌদি আরবের, যুদ্ধের গতি কি পাল্টাবে
ইয়েমেন অভিযানে নতুন কমান্ডার সৌদি আরবের, যুদ্ধের গতি কি পাল্টাবে
একরাতে ইউপি কার্যালয়, বিএনপির অফিস ও গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
একরাতে ইউপি কার্যালয়, বিএনপির অফিস ও গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন: রিজভী
নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন: রিজভী
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন