একরাতে ইউপি কার্যালয়, বিএনপির অফিস ও গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

ফরিদপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ১৮:৩৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:৩৭

ফরিদপুর সদর উপজেলার তিনটি কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে এসব ঘটনা ঘটে। 

তিনটি কার্যালয় হলো- সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের অব্যবহৃত অফিস ভবন, গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজারে বিএনপির ইউনিয়ন কার্যালয় ও বাখুন্ডা গ্রামীণ ব্যাংকের কার্যালয়। দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে এসব কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বলে জানায় পুলিশ। তবে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষিত হয়নি।

গেরদা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বলেন, ‘শনিবার মধ্যরাতে বাখুন্ডা বাজারে গেরদা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে অফিসে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন দেখে দ্রুত আগুন নিভিয়ে ফেলেছেন। ফলে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রাতেই বিষয়টি পুলিশকে জানানো হলে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।’

গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল হান্নান বলেন, ‘ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং পাশেই গ্রামীণ ব্যাংকের একটি অফিসে গতকাল রাতের আঁধারে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আমরা ধারণা করছি নিষিদ্ধ সংগঠনের লোকজন এই কাজে জড়িত। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’

অপরদিকে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের অব্যবহৃত অফিস ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘অব্যবহৃত অফিসে রাতের আঁধারে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

এসব বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে প্রত্যেকটি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইতিমধ্যে এক দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা-অগ্নিসংযোগ, উদ্বেগ-আতঙ্ক
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
ইয়েমেন অভিযানে নতুন কমান্ডার সৌদি আরবের, যুদ্ধের গতি কি পাল্টাবে
ইয়েমেন অভিযানে নতুন কমান্ডার সৌদি আরবের, যুদ্ধের গতি কি পাল্টাবে
নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন: রিজভী
নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন: রিজভী
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন