এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪

প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে অসংখ্য ‘বৈরী কর্মকাণ্ড’ পরিচালনার অভিযোগ তুলে দেশটিকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে রাশিয়া। সোমবার (২৩ নভেম্বর) মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র এস্তোনিয়া ‘প্রকাশ্য যুদ্ধের সূত্রপাত করার দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে। মূলত রাশিয়ার সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধের এস্তোনিয়ান ঘোষণা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনীয় হামলার প্রেক্ষাপটে মস্কোর পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এলো।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এস্তোনীয় কূটনীতিককে তলব করার পর এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানায়, এস্তোনীয় কূটনীতিককে আবারও স্পষ্ট করে বলা হয়েছে যে, এ ধরনের উসকানিমূলক এবং অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরু করার পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এছাড়া এস্তোনিয়া রুশ-বিদ্বেষী প্রবণতা দেখাচ্ছে বলেও অভিযোগ করে মস্কো।

অভিযোগের দীর্ঘ তালিকায় রুশ মন্ত্রণালয় বলেছে, উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলা চালানোর জন্য এস্তোনিয়া ইউক্রেনীয় ড্রোনগুলোকে নীরবে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষা নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং রাশিয়ান অর্থোডক্স চার্চ বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগও তোলা হয়েছে তালিনের বিরুদ্ধে।

মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার রক্ষার লক্ষ্যে ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়া সংরক্ষণ করে। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে মস্কো আরও বলেছে, এটি অনিবার্যভাবে বুমেরাং হয়ে ফিরে আসবে শুধু তালিনের জন্য নয়, বরং ইইউ এবং ন্যাটোতে থাকা তাদের মিত্রদের জন্যও।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এস্তোনিয়া ঘোষণা দিয়েছিল যে, তারা আগামী ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সঙ্গে থাকা স্থলসীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেবে। এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানিতে অগ্নিসংযোগের চেষ্টায় ক্রেমলিনের নিরাপত্তা সংস্থা জড়িত এমন অভিযোগ তোলার পরই তালিন এই সিদ্ধান্ত নেয়। কিয়েভের ঘনিষ্ঠ মিত্র এস্তোনিয়া মনে করে, ইউক্রেন যুদ্ধের সাথে যুক্ত হয়ে মস্কো তাদের বিরুদ্ধে যে বৃহত্তর বৈরী অভিযান চালাচ্ছে, এটি তারই অংশ। তবে রাশিয়া অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে রাশিয়ার সব অভিযোগের জবাব না দিলেও ইউক্রেনীয় সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি সরাসরি নাকচ করে দিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, আমরা সাধারণত রুশ অপপ্রচারের বিষয়ে কোনও মন্তব্য বা বিতর্কে জড়াই না, তবে এক্ষেত্রে আমরা পুনর্ব্যক্ত করছি যে, এস্তোনিয়া কখনোই অন্য কোনও দেশের সামরিক অভিযানের জন্য নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। আমাদের অঞ্চলের অন্যান্য দেশও এই অবস্থান স্পষ্ট করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার