আগামী বছর থেকে বাড়তে পারে এইচআইভি সংক্রমণ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭

বিশ্ব যখন এইডস নির্মূলের দ্বারপ্রান্তে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে তহবিল কাটছাঁট এবং মানবাধিকারবিরোধী প্রচারণার কারণে আগামী বছর থেকে নতুন করে এইচআইভি সংক্রমণ ঐতিহাসিক সর্বনিম্ন অবস্থান থেকে আবারও বাড়তে শুরু করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডস-এর প্রধান উইনি বিয়ানয়িমা এই শঙ্কার কথা জানিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএনএইডস-এর নির্বাহী পরিচালক উইনি বিয়ানয়িমা বলেন, আমরা এইডস নির্মূলের একদম দ্বারপ্রান্তে রয়েছি, বৈশ্বিক জনস্বাস্থ্যের ইতিহাসে এটি সবচেয়ে বড় সাফল্যের গল্প। কিন্তু যখন আমাদের এই লড়াই শেষ করার কথা, ঠিক তখনই তহবিল কাটছাঁট এবং মানবাধিকার সংকুচিত করার প্রবণতা আমাদের সব অর্জন কেড়ে নেওয়ার হুমকি তৈরি করছে।

তিনি আরও বলেন, আমাদের হাতে এখনও চূড়ান্ত তথ্য আসেনি, তবে আমরা স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। পরিস্থিতি উল্টো দিকে যাওয়ার সব আলামতই দৃশ্যমান। তার পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের তথ্যে নতুন সংক্রমণ বৃদ্ধির বিষয়টি প্রতিফলিত হতে শুরু করবে।

মঙ্গলবার প্রকাশিত ইউএনএইডস-এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, আন্তর্জাতিক তহবিল প্রায় এক-পঞ্চমাংশ কমে যাওয়া সত্ত্বেও গত বছর (২০২৫ সালে) নতুন করে এইচআইভি সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১২ লাখে নেমে এসেছিল। এর আগে ১৯৯৪ সালে এই সংক্রমণ সর্বোচ্চ ৩৫ লাখে পৌঁছেছিল।

উগান্ডার নাগরিক বিয়ানয়িমা জানান, অনেক দেশ নিজস্ব অর্থায়নে তহবিলের এই ঘাটতি মেটাতে হিমশিম খাচ্ছে। ফলে প্রতিরোধমূলক ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং কর্মী ছাঁটাই করা হচ্ছে। এর প্রভাবে শিগগিরই সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করতে পারে উল্লেখ করে তিনি জানান, দক্ষিণ আমেরিকার কিছু অংশে ইতিমধ্যেই নতুন সংক্রমণ বাড়তে দেখা গেছে।

তহবিল সংকটের পাশাপাশি নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং এলজিবিটিকিউ অধিকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী রাজনৈতিক বিরোধিতাকেও ‘গুরুতর হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন ইউএনএইডস প্রধান।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে থাকা এইচআইভি/এইডস নির্মূল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ। কিন্তু সংস্থাটির কাঠামোগত সংস্কারের ক্রমবর্ধমান চাপে ৩০ বছরের পুরনো এইডস সংস্থাটিতেও বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। ইতিমধ্যেই সংস্থাটির অর্ধেক কর্মী ছাঁটাই করা হয়েছে এবং প্রায় ৩০টি দেশে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে গত মাসে সংস্থাটির পরিচালনা পর্ষদ ইউএনএইডস-কে পুরোপুরি বিলুপ্ত করার একটি পরিকল্পনা প্রত্যাখ্যান করে।

আগামী ডিসেম্বরে পদত্যাগ করে বৈশ্বিক বৈষম্যের মতো বিষয়গুলোতে অধিকারকর্মী হিসেবে কাজ করার ঘোষণা দেওয়া বিয়ানয়িমা বলেন, এখন আরও ধীরগতিতে সংস্থাটির আকার ছোট করার প্রক্রিয়া চলবে, তবে এর মূল কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: রয়টার্স 

/এসএইচএম/
সম্পর্কিত
মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন 
চীনা রকেটে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
সর্বশেষ খবর
বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী
বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী
সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?