আওয়ামী লীগ নেতাকে আটকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সিদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পল্টন এলাকায় ওই নেতাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আটকের পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় এবং সেখানে অবস্থানের কারণ জানতে চান। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ভিডিওতে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন বা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই ওই ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

একপর্যায়ে আটক ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের তার মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। কোনও জিনিস যেন খোয়া না যায়, সে বিষয়েও সতর্ক করেন।

পরে ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আগরতলায় আ.লীগের নেতারা, আখাউড়া স্থলবন্দর ঘেরাও করে বিএনপির বিক্ষোভ
সর্বশেষ খবর
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র