ঘুষের মামলায় চীনে সাবেক আঞ্চলিক প্রধানের মৃত্যুদণ্ড স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ২১:১৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২১:১৯

ঘুষ গ্রহণের দায়ে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সাবেক সরকারপ্রধান লান তিয়ানলিকে (৬৪) দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (২৭ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

হুনান প্রদেশের চাংদে ইন্টারমিডিয়েট পিপলস কোর্টের রায়ে বলা হয়েছে, ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সরকারি পদমর্যাদার অপব্যবহার করে লান তিয়ানলি অবৈধভাবে ৫৮ কোটি ৭০ লাখ ইউয়ানের (প্রায় ৮ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার) বেশি অর্থ ও মূল্যবান সামগ্রী ঘুষ হিসেবে গ্রহণ করেছেন।

চীনের প্রচলিত আইন অনুযায়ী, দুই বছরের স্থগিতাদেশের মেয়াদ শেষে তিনি নতুন কোনও অপরাধ না করলে তার এই মৃত্যুদণ্ড স্বয়ংক্রিয়ভাবে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তরিত হবে। তবে সাজা কমে যাবজ্জীবন হলেও তিনি ভবিষ্যতে কোনও ধরনের প্যারোল বা সাজা মওকুফের সুযোগ পাবেন না বলে রায়ে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আদালত তাকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার এবং তার সব ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্বায়ত্তশাসিত ওই অঞ্চলের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করা লান তিয়ানলির বিরুদ্ধে গত বছরের মে মাস থেকে তদন্ত চলছিল। পরবর্তীতে ব্যক্তিগত রাজনৈতিক বলয় তৈরি এবং বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগে গত ডিসেম্বরে তাকে দল থেকে বহিষ্কার ও সরকারি পদ থেকে বরখাস্ত করে কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ দুর্নীতিবিরোধী সংস্থা সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনস্পেকশন (সিসিডিআই)। শুনানিতে লান নিজের দোষ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন বলে জানিয়েছে সিনহুয়া।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাতে আমিরাতের সমুদ্র সৈকতে রহস্যময় নীল আলোর ঝলকানি কেন দেখা যায়?
সর্বশেষ খবর
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ
যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির চাপে পোশাক খাত, অর্ডার হারানোর শঙ্কা 
যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির চাপে পোশাক খাত, অর্ডার হারানোর শঙ্কা 
রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষায় গুরুত্ব দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষায় গুরুত্ব দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বাধিক পঠিত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি