কিশোরদের এক্স ব্যবহারে নজরদারির সুযোগ, চালু হলো প্যারেন্টাল কন্ট্রোল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর-কিশোরীদের কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, কারা তাদের সঙ্গে যোগাযোগ করছে কিংবা তারা কতক্ষণ অনলাইনে থাকছে, এসব বিষয় নিয়ে অভিভাবকদের উদ্বেগ দীর্ঘদিনের। এবার এসব বিষয়ে অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ দিতে প্রথমবারের মতো ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। নতুন এ সুবিধার মাধ্যমে ১৩ থেকে ১৭ বছর বয়সী সন্তানের অ্যাকাউন্টের ব্যবহারসীমা নির্ধারণ, অনুসারী নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল কনটেন্ট বন্ধ করতে পারবেন অভিভাবকেরা। তবে সন্তানের ব্যক্তিগত বার্তা পড়া বা তার সার্চ হিস্ট্রি দেখার সুযোগ থাকবে না।

গত ২৬ নভেম্বর থেকে চালু হওয়া এ সুবিধায় অভিভাবক ও কিশোর-কিশোরী উভয়ের সম্মতির ভিত্তিতে দুটি অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এ জন্য অভিভাবককে নিজের এক্স অ্যাকাউন্টের সেটিংস থেকে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ অপশনে গিয়ে একটি কিউআর কোড বা লিংক তৈরি করতে হবে। এরপর সন্তান নিজের অ্যাকাউন্ট থেকে সেটি স্ক্যান বা খুলে সংযুক্তির অনুরোধ গ্রহণ করলে তবেই তদারকির ব্যবস্থাটি চালু হবে। আমন্ত্রণের লিংক ৭২ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। একজন অভিভাবক সর্বোচ্চ পাঁচটি কিশোর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন। তবে একটি কিশোর অ্যাকাউন্টের সঙ্গে এক সময়ে একজন অভিভাবকই যুক্ত থাকতে পারবেন।

সুবিধাটি চালু করলে অভিভাবকেরা গত সাত দিনে সন্তান কতক্ষণ এক্স ব্যবহার করেছে, তা দেখতে পারবেন। পাশাপাশি প্রতিদিন ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া যাবে। নির্ধারিত সময় শেষ হলে ওই দিনের জন্য অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। নতুন কেউ সন্তানকে অনুসরণ করতে চাইলে অভিভাবকের অনুমোদন বাধ্যতামূলক করা হবে। এ ছাড়া ‘ফর ইউ’ ফিডে শুধু অনুসরণ করা অ্যাকাউন্টের পোস্ট ও ভিডিও দেখানোর ব্যবস্থা, নির্দিষ্ট ওয়ার্ড ফিল্টার এবং সংবেদনশীল ছবি বা ভিডিও বন্ধ করার সুযোগও রয়েছে।

সন্তানকে কারা সরাসরি বার্তা পাঠাতে পারবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। এমনকি সন্তান এক্সে ব্যক্তিগতভাবে কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে কথা বলেছে, সেই তালিকাও দেখা যাবে। তবে বার্তার বিষয়বস্তু পড়া, সার্চ বা কনটেন্ট দেখার হিস্ট্রি পর্যালোচনা, সন্তানের হয়ে পোস্ট করা কিংবা তার অ্যাকাউন্টে সরাসরি প্রবেশের সুযোগ দেওয়া হবে না। অভিভাবকের করা প্রতিটি পরিবর্তনের তথ্য সন্তানও নিজের অ্যাকাউন্টে দেখতে পারবে। চাইলে সে তদারকি বন্ধের অনুরোধও জানাতে পারবে। ১৮ বছর বয়স পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে এ তদারকি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।

এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মটি শিশুদের ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। তবে কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে কিশোরদের অ্যাকাউন্টে সংবেদনশীল কনটেন্টের উপস্থিতি সীমিত করা এবং তাদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো বন্ধের উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি।

/এএ/
সম্পর্কিত
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে
সর্বশেষ খবর
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
সিলেটে এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সিলেটে এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি