ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯

বাস্তবে কিংবা স্মার্টফোনের পর্দায় কোনো অপরিচিত বা দুর্বোধ্য বিষয় চোখে পড়লে সাধারণত সেটি ইন্টারনেটে খুঁজে বিস্তারিত জানার চেষ্টা করি আমরা। তবে এই কাজটি আরও সহজে করার জন্য গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনাইয়েই রয়েছে ‘জেমিনি লাইভ’ নামের এক বিশেষ সুবিধা। এটি ব্যবহার করে কোনো বিষয়বস্তু সরাসরি ক্যামেরায় দেখিয়ে কিংবা স্মার্টফোনের স্ক্রিন শেয়ার করে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করা যায়। অ্যান্ড্রয়েড ও আইফোন, দুই ধরনের স্মার্টফোনেই বিনা মূল্যে ব্যবহার করা যায় সুবিধাটি।

যেভাবে চালু করবেন জেমিনাই লাইভ

সুবিধাটি ব্যবহার করতে অ্যান্ড্রয়েড বা আইফোনে গুগল জেমিনাই অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকতে হবে। এরপর অ্যাপ খুলে নিচে থাকা ‘লাইভ’ আইকনে ট্যাপ করলেই জেমিনাই লাইভ চালু হবে। প্রথমবার ব্যবহারের সময় মাইক্রোফোন ব্যবহারের অনুমতি চাইবে অ্যাপটি। অনুমতি দেওয়ার পর সরাসরি কথা বলে প্রশ্ন করা যাবে। জেমিনাই ভয়েসের মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেবে এবং প্রয়োজন অনুযায়ী কথোপকথনের মাঝখানেও নতুন প্রশ্ন করা বা বিষয় পরিবর্তন করা যাবে।

ক্যামেরা দেখিয়ে প্রশ্ন করবেন যেভাবে

আশপাশের কোনো বস্তু, যন্ত্র কিংবা জায়গা সম্পর্কে জানতে জেমিনাই লাইভ চালু করে ক্যামেরা আইকনে ট্যাপ করতে হবে। এরপর ফোনের ক্যামেরা যে বস্তু বা দৃশ্যের দিকে তাক করা হবে, সেটি দেখেই জেমিনাইকে প্রশ্ন করা যাবে। যেমন, কোনো গাছের নাম, যন্ত্রের ব্যবহার-বিধি কিংবা রান্নার কোনো ধাপ সম্পর্কে জানতে চাইলে সরাসরি ক্যামেরায় দেখিয়ে প্রশ্ন করা যাবে। প্রয়োজন অনুযায়ী সামনের ও পেছনের ক্যামেরায় সুইচ করার সুযোগও রয়েছে। কাজ শেষ হলে ক্যামেরা আইকনে আবার ট্যাপ করে ভিডিও শেয়ার বন্ধ করা যাবে।

স্ক্রিন শেয়ার করে তথ্য জানবেন যেভাবে

ফোনে খোলা কোনো ওয়েবসাইট, ছবি কিংবা অ্যাপের বিষয়বস্তু সম্পর্কে জানতে জেমিনাই লাইভ চালু করে ‘স্ক্রিন শেয়ার’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর অ্যান্ড্রয়েডে ‘স্টার্ট নাউ’ এবং আইফোনে ‘স্টার্ট ব্রডকাস্ট’ নির্বাচন করে শেয়ারিংয়ের অনুমতি দিতে হবে। এবার অন্য অ্যাপে গিয়ে প্রয়োজনীয় ওয়েবসাইট বা ছবি খুলে জেমিনাইকে প্রশ্ন করা যাবে। শেয়ার করা পর্দার বিষয়বস্তু বিশ্লেষণ করে কাঙ্ক্ষিত উত্তর দেবে জেমিনাই।

তবে স্ক্রিন শেয়ার চালু থাকলে সাধারণত ফোনের পর্দায় প্রদর্শিত ব্যক্তিগত তথ্য ও নোটিফিকেশনও শেয়ার হয়ে থাকে। তাই ব্যবহারের আগে শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপটি খোলা রেখে বাকি সবকিছু বন্ধ রাখা নিরাপদ। কাজ শেষ হয়ে গেলে অ্যান্ড্রয়েডে নোটিফিকেশন প্যানেল থেকে ‘স্টপ শেয়ারিং’ এবং আইফোনে ব্রডকাস্ট বন্ধ করে স্ক্রিন শেয়ারিং থামানো যাবে।

/এএ/
সম্পর্কিত
ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি
প্রথম ইউটিউবার হিসেবে ১০ লাখ পেইড মেম্বারের মাইলফলক সময় রায়নার
এবার হোয়াটসঅ্যাপেও আগে থেকে শিডিউল করা যাবে মেসেজ
সর্বশেষ খবর
বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কানাডার ‘মহাজাগতিক চোখ’
বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কানাডার ‘মহাজাগতিক চোখ’
স্পেনে অভিবাসীবাহী নৌকায় মিললো ১৪ মরদেহ
স্পেনে অভিবাসীবাহী নৌকায় মিললো ১৪ মরদেহ
নকল হানিফ পরিবহনে করে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, শ্রমিক লীগের ৬ নেতা আটক
নকল হানিফ পরিবহনে করে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, শ্রমিক লীগের ৬ নেতা আটক
টাঙ্গাইলের পাকুটিয়া জমিদারবাড়ি, এক প্রাঙ্গণে তিন প্রাসাদের বিস্ময়
টাঙ্গাইলের পাকুটিয়া জমিদারবাড়ি, এক প্রাঙ্গণে তিন প্রাসাদের বিস্ময়
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস