বিদায় বেলায় কী বললেন শুকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩

ফর্টিস এফসির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন শুকি ইতোফুসা। শনিবার জাপানের উদ্দেশে দেশ ছাড়ছেন এই ফুটবলার। বিদায়ের আগে ক্লাব, সতীর্থ, কর্মকর্তা ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিদায়বার্তায় শুকি লিখেছেন, ‘আজ আমি জাপানের উদ্দেশে রওনা হচ্ছি। এখানে কাটানো সময়ের জন্য ক্লাবের মালিক, আমার সতীর্থ, স্টাফ এবং ফর্টিস এফসির সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই।’

ফর্টিসে কাটানো সময়ের অভিজ্ঞতা, পরিচিত মানুষ এবং এখান থেকে পাওয়া শিক্ষাগুলো সব সময় হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

বিদায়বার্তায় শুকি আরও লিখেছেন, ‘এখানে আমার পাওয়া অভিজ্ঞতা, যাদের সঙ্গে পরিচয় হয়েছে এবং যা কিছু শিখেছি, সবকিছুই আমার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে। দূর থেকেই সবার খোঁজ রাখবো। আপনাদের সবার জন্য শুভকামনা ও আরও সাফল্য কামনা করছি।’

ভবিষ্যতে আবারও সবার সঙ্গে দেখা হওয়ার আশাও প্রকাশ করেছেন এই ফুটবলার। বার্তার শেষাংশে লিখেছেন, ‘আশা করি, কোনো একদিন আমাদের আবার দেখা হবে। ইনশাআল্লাহ।’

তবে ফর্টিস এফসির সঙ্গে তার সম্পর্কের ইতি টানার কারণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিদায়বার্তায় বিস্তারিত কিছু জানাননি শুকি।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তুষারপাতের মাঝে নতুন বছর শুরু করতে ঘুরে আসুন ৮ দেশে
তুষারপাতের মাঝে নতুন বছর শুরু করতে ঘুরে আসুন ৮ দেশে
কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় যুব মহিলা লীগ নেত্রীর
কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় যুব মহিলা লীগ নেত্রীর
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের অধিকার কতটা সুরক্ষিত? 
আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের অধিকার কতটা সুরক্ষিত? 
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি