কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:১৪

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী ও কারাবন্দী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মুখ দেখার জন্য আজ শনিবার দুপুর ১২টার দিকে তার মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো ছেলের মুখ দেখেন মা শারমিন সুলতানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু বলেন, কারাফটকে তার স্ত্রী শারমিন সুলতানা সন্তানের মুখ দেখেছেন। দুপুর ১২টার দিকে তাদের দেখা হয়েছে। এখন তারা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছেন।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানান, কারা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে স্ত্রীকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হবে।

শাহাদাৎ হোসেন আরও বলেন, তার স্ত্রীকে কারাগারের বাইরে নেওয়া হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত কারাগারে বন্দী কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও তাঁকে জানানো হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম বলেন, তাদের সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে সন্তানের অসুস্থতার কথা বলতে এবং মুক্তির আকুতি জানাতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।

এ ছাড়া মারা যাওয়া নিস্বর্গ হোসেন তূর্যের আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।

গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন বলে গোপন সূত্রে তথ্য পায় পুলিশ। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
তুষারপাতের মাঝে নতুন বছর শুরু করতে ঘুরে আসুন ৮ দেশে
তুষারপাতের মাঝে নতুন বছর শুরু করতে ঘুরে আসুন ৮ দেশে
কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে
কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি