বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৩:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:১৩

বলিউডে নায়কদের পাশাপাশি এখন নায়িকারাও বড় অংকের পারিশ্রমিক নিয়ে কাজ করছেন। সে তালিকায় নায়িকার সংখ্যাও কম নয়। সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কয়েকজন ভারতীয় অভিনেত্রীদের একটি তালিকায় উঠে এসেছে।

সেখান থেকে জেনে নেওয়া যাক পারিশ্রমিকের দিকে প্রিয়াঙ্কা নাকি দীপিকা এগিয়ে আছেন।

প্রিয়াঙ্কা চোপড়া

ইন্টারনেট মুভি ডেটাবেজের তালিকার শীর্ষে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে তার পরিচিতি বাড়তে থাকে।

২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রিয়ঙ্কার। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী।

হলিউডে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান প্রিয়াঙ্কা। ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো কাজেও দেখা গেছে তাকে। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি তার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি রুপি।

দীপিকা পাড়ুকোন

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি।

এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা পান। হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। আইএমডিবির তালিকায় দীপিকার সিনেমাপ্রতি পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ থেকে ৩০ কোটি রুপি।

/এনআই/
সম্পর্কিত
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
দীপিকা-রণবীরের দ্বিতীয় মেয়ের নাম কী, জানালেন নিজেরাই
দীপিকা-রণবীরের দ্বিতীয় মেয়ের নাম কী, জানালেন নিজেরাই
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে
রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে
‘ফিল্ম পলিটিক্সে’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন, দাবি সালমান শাহর নায়িকার
‘ফিল্ম পলিটিক্সে’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন, দাবি সালমান শাহর নায়িকার
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা
১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়