এসআই আকবরের দেশত্যাগের নিষেধাজ্ঞায় বেনাপোলে সতর্কতা

এসআই আকবরসিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবারের দেশত্যাগের নিষেধাজ্ঞায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত পুলিশ ও বিজিবি কর্মকর্তারা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, এসআই আকবরের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করে বেনাপোল ইমিগ্রেশনে একটি বার্তা এসেছে। কোনও কৌশল অবলম্বন করে তিনি যেন ভারতে পালাতে না পারেন, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, তারা সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক থেকে কাজ করছেন। আর এ ধরনের খবর পেয়ে সীমান্তে কর্তব্যরতদের আরও সতর্ক থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

জানা গেছে, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিক্যালসহ কয়েক ধরনের ভিসায় বাংলাদেশিরা ভারত প্রবেশ করছেন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরতে পারছেন।

উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সাময়িক বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া রায়হান নামে এক যুবককে তুলে নিয়ে চাঁদার দাবিতে নির্যাতন করেন বলে অভিযোগ করে তার পরিবার। পরের দিন সকালে তিনি মারা যান। নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে কল করে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে প্রথমে ফাঁড়িতে পরে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন।

 
আরও পড়ুন:
এসআই আকবরের টর্চার সেলের নাম ‘ভিআইপি রুম’!

আলোচনায় এসআই আকবরের বাড়ি


এসআই আকবরকে প্রয়োজন, সব ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পিবিআই

পুলিশ হেফাজতে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু: ৪ পুলিশ বরখাস্ত, ৩ জনকে প্রত্যাহার

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

মোবাইল নম্বরটি কার?

কবর থেকে রায়হানের লাশ তুলেছে পিবিআই

গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজে, দাবি কাউন্সিলরের

স্পন্সরশিপ পেয়েছিলেন রায়হান, নভেম্বরেই দাঁড়ানোর কথা ছিল ভিসার জন্য