নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৪ মেম্বার প্রার্থী করছেন সম্প্রীতির ভোট। এলাকার জনগণ, উন্নয়ন ও শান্তির স্বার্থে তারা শপথ নিয়েছেন, কেউ কোনও প্রকার প্রভাব বিস্তার করবেন না। কেউ কারও প্রতি বা কোনও ভোটার অথবা কেন্দ্রে প্রভাব বিস্তার করবেন না। এমনকি ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের প্রবেশমুখে পাশাপাশি বসে থাকবেন।
সরেজমিনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১০টার দিকে হালসা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রবেশমুখে তাদের একসঙ্গে বসে থাকতে দেখা যায়। এসময় তাদের ঘিরে ভোটারদের জটলা দেখা গেছে।
ওই মেম্বার প্রার্থীরা হলেন-মোরগ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, তালা প্রতীকের আব্দুল মান্নান মণ্ডল, লাটিম প্রতীকের খোরশেদ আলম ও ফুটবল প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম।
৪ প্রার্থী জানান, বুধবার বিকেল ৪টায় তারা কেন্দ্রের সামনের দোকানে বসে এলাকার স্বার্থে সম্প্রীতির ভোট করবেন বলে শপথ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ ভোটাররা।
আরও পড়ুন—
ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া
‘আমার প্রথম ভোট যেন কামে লাগে’