মৌলভীবাজারের তিন জঙ্গির লাশ হাসপাতালে

মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ এ নিহত তিন জঙ্গির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে জঙ্গিদের লাশগুলো মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে জঙ্গিদের লাশহাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) পলাশ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের সুরতহাল করার পর লাশগুলোর ময়নাতদন্ত হবে।’

এর আগে, মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ চালানো হয়। এতে তিন জঙ্গি নিহত হয়, যার মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী। অভিযান শেষে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

/এমও/