বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় পুলিশ এক টুইটে নিহতের সংখ্যা ৬ জন বলে জানিয়েছে।
শপিং সেন্টারে কাজ করা এক নারী লিন স্টেইন সিএনএনকে জানান, এখনও বন্দুকধারী শপিং মলের ভেতরে রয়েছে। আমি অনেকগুলো গুলির শব্দ শুনেছি। আমি কিছু একটা কিনতে বাইরে এসেছিলাম। আমার সহকর্মী ভেতরে রয়েছে।
লিন আরও বলেন, মানুষ ছুটাছুটি শুরু করে। আমিও বাইরে চলে আসি। অনেক মানুষ দৌড়ে বাইরে আসছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জুডয়শ জাইতুং এর খবরে বলা হয়েছে, অনেক মানুষ ভেতরে আটকা পড়েছেন। বের হতে পারছেন না। পুলিশ পাতাল রেল চলাচল বন্ধ করে দিয়েছে।
নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক শপিং সেন্টারে আটকে পড়া এক কর্মচারী ফোনে রয়টার্সকে জানিয়েছেন, স্রোতের মতো দোকানে মানুষ ঢুকে পড়ে। আমি এক ব্যক্তিকে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি বেশ আহত অবস্থায়। নিশ্চিতভাবে ওই ব্যক্তি মারা যাবেন। তিনি বলেন, এর বেশি কোনও তথ্য আমাদের কাছে নেই। আমরা স্টোররুমে লুকিয়ে আছি। এখনও পুলিশ আমাদের কাছাকাছি আসতে পারেনি।
টুইটারে স্থানীয় পুলিশ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। পরে আরেকটি টুইটে পুলিশ জানায়, পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। সাধারণ মানুষদের জনসমাগম স্থল এড়িয়ে চলতে বলা হয়েছে।
জরুরি ফোন পাওয়ার মিনিটের মধ্যেই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়।
JUST IN: Twitter video shows people running from scene of shooting at German shopping center https://t.co/rI3HVFMiav pic.twitter.com/59Pf70D5cF
— CNN (@CNN) July 22, 2016
ধারণা করা হচ্ছে হামলাকারী শপিং সেন্টার থেকে পালিয়ে নিকটবর্তী পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছে।
সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল প্রথম জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা।
১৯৭২ সালে অলিম্পিক গেমসের সময় দুতলা বিশিষ্টি দ্য অলিম্পিয়া শপিং সেন্টারটি নির্মিত হয়। ওই সময় মিউনিখে এক সন্ত্রাসী হামলায় ১১ ইসরায়েলি ও ১ জার্মান পুলিশ নিহত ফিলিস্তিনি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, এবিসি নিউজ।
আরও পড়ুন:
- এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দ্বিতীয় দফায় হামলা
- মিউনিখ হামলা: বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই ছিল: প্রত্যক্ষদর্শী লিন স্টেইন
- জার্মান শপিং সেন্টারে হামলা: হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা
- জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ পুলিশের
- ভিডিওতে মিউনিখ হামলার পর আতঙ্কিত মানুষের ছোটাছুটি
- তিন বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
/এএ/