পুলিশ জানায়, পৃথক তিনটি হামলার মধ্যে বাগদাদের আল-শাব জেলায় ৩৮ জন নিহত ও ৭০ জন আহত হন। এখানে আত্মঘাতী হামলা চালান এক নারী। আল-রাশিদ এলাকায় কার বোমা বিস্ফোরণে নিহত হন ৬ জন ও আহত হন আরও ২১ জন। পরে সদর শহরের আরেকটি মার্কেটে বোমা আরও একটি বিস্ফোরণ ঘটে।
গত সপ্তাহ থেকে বাগদাদে ইরাক ও সিরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে। শুক্রবার ইরাকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের এক আড্ডাস্থলে আইএসের বোমা হামলা ও গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে তিন বন্দুকধারী ওই ক্যাফেতে প্রবেশ করে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে রিয়াল মাদ্রিদের ভক্ত, ক্যাফে কর্মী ও অন্যান্য ক্রেতাও রয়েছেন। হামলার পরে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে নেয়।
ঘটনার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়। তবে পরে একজন বন্দুকধারীকে কাছের এক ভবনে পাওয়া গেলে সেখানে পুলিশের সঙ্গে তার বেশ কিছু সময় বন্দুকযুদ্ধ চলে। এরপর সে কাছের এক বাজারে গিয়ে গায়ে লাগানো বোমার বিস্ফোরণ ঘটান। সে সময় পৃথকভাবে অন্তত ৪ জন নিহত হন। সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট।
আরও পড়ুন:
- ‘পুত্রবধূকে গৃহকর্মী নয়, পরিবারের সদস্য বিবেচনা করতে হবে’
- ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন
- অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে এক তরুণ গ্রেফতার
/এএ/