তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টার পর উত্তরা পশ্চিম থানার মামলায় ১০ দিনের রিমান্ড শেষে সাহেদকে আদালতে নিয়ে আসা হয়েছে। এখন তিনি আদালতের হাজতখানায় রয়েছেন।’ এর আগে ১৬ জুলাই উত্তরা পশ্চিম থানার মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন মামলায় সাহেদের আরও ৩০ দিনের রিমান্ড চাইবে র্যাব।
গত বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পরই হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। একদিন পর ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিল। পরে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন...
সাহেদ ১০ দিনের রিমান্ডে
আজই ডিএমপিতে হস্তান্তর করা হবে সাহেদকে
‘সাহেদ চতুর, ধুরন্ধর, অর্থলিপ্সু’
ঘন ঘন জায়গা পরিবর্তন করছিলেন সাহেদ
বোরকা পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন সাহেদ: র্যাব
সাহেদের খোঁজে সাতক্ষীরাজুড়ে দিনরাত চলে চিরুনি অভিযান
প্রতারণার জগতে সাহেদ আইডল: র্যাব
সাহেদ ও সাবরিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
মৌলভীবাজারে খোঁজ মেলেনি সাহেদের
রিজেন্ট হাসপাতালের প্রতারণা মামলা ডিবিতে
রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার
রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর চুক্তি করে মন্ত্রণালয়ের নির্দেশে
সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা