জঙ্গি-সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনও রাজনৈতিক ছাড় নয়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুজঙ্গি ও সন্ত্রাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত মন্তব্য করে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম এবং তাদের পৃষ্ঠপোষকদের কোনও রাজনৈতিক ছাড় না দিতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ড. জাফর ইকবালের ওপর আক্রমণ এটাই প্রমাণ করে— জঙ্গি-সন্ত্রাসীরা পিছু হটলেও হাল ছাড়েনি। এখনও তারা তাদের চক্রান্ত ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সিদ্ধান্তটি এই যে— জঙ্গি সন্ত্রাসীদের বিষয়ে এবং তাদের পৃষ্ঠপোষকদের প্রশ্নে কোনও রাজনৈতিক ছাড় দেওয়া যাবে না। এ ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ থাকা উচিত। জঙ্গি-সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সরকারকে সহযোগিতা করা উচিত।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রবিবার দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি সেখানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা জাফর ইকবালকে দেখতে যান। তখন চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি এখন দেখা করা ঠিক হবে না। তাই আমি দেখা না করে ফিরে এসেছি।’

তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন জাফর ইকবাল ভালো আছেন। সুস্থ আছেন। খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন।

জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

 

আরও পড়ুন:

জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা নিজেকে আ. লীগ নেতা পরিচয় দিতেন

জাফর ইকবালও কি জঙ্গি হামলার শিকার?

জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি

ওটিতে ড. জাফর ইকবাল

‘ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত’

জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক

হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ

‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’

হামলাকারীর বাড়িতে অভিযান শেষ: মামা আটক, বইপত্র-ল্যাপটপ-সিডি জব্দ

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জাফর ইকবালের ওপর হামলা

ফয়জুলের পরিবার দিরাই থেকে সিলেটে আসে ১৫ বছর আগে

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে মেরেছি’

মুক্তমনা মানুষদের রাষ্ট্রীয় সুরক্ষার দাবি ঢাবির বর্তমান ও সাবেক ভিসির

‘হামলাকারী ফয়জুল মিশতো না কারও সঙ্গে’

জাফর ইকবাল সিএমএইচে, হামলাকারী র‌্যাব হেফাজতে