সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয় আটকের সময় যারা উপস্থিত ছিলেন, তাদের ক্রমান্বয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে ঘটনার বর্ণনাও নিবেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও সচিবালয়ের সিসি ক্যামেরা ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিও সংগ্রহ করবেন তদন্তকারী এই সংস্থা।
শনিবার (২২ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্মকমিশনার মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মামলার তদন্তের অংশ হিসেবে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করবো। ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল, তাদের কার কি ভূমিকা ছিল এসব তদন্ত করে দেখা হবে।’
মাহবুব আলম আরও বলেন, ‘এসব ঘটনায় সাধারণ অভিযুক্তের মোবাইল ফোনের ফরেনসিক হয়, আমরা মোবাইল ফোনগুলোর ফরেনসিক করতে দেওয়া হবে। মোবাইল শনিবার (২২ মে) ডিবিতে হস্তান্তরের কথা। আমরা পেলে অবশ্যই আনগত যে প্রক্রিয়া রয়েছে, সেভাবে তদন্ত হবে।’
উল্লেখ্য, সোমবার (১৭ মে) পাঁচ ঘণ্টারও বেশি সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে। এই ঘটনায় অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন রোজিনা ইসলাম। পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে খবর পাওয়া যায় তাকে সেখানে কর্মকর্তারা একটি কক্ষে আটকে রেখেছেন।
আরও পড়ুন-
যে কারণে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ সাংবাদিকের সাজার সুযোগ নেই
জেবুন্নেসা ঘটনাস্থলে ছিলেন: স্বামী
‘রোজিনা ইসলাম ঠিক কাজটিই করেছেন’
সাংবাদিক রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ
রোজিনার প্রিজন ভ্যানের ছবি কী কথা বলে?
স্বেচ্ছায় কারাবরণ করতে আবেদন নিয়ে থানায় অনুসন্ধানী সাংবাদিকরা
রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় পেন বাংলাদেশের নিন্দা
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১৫ জুলাই
রোজিনা ইসলামকে হেনস্তা করায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো
‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’ (ভিডিও)
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর
রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা
রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের