নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
কম্বোডিয়া থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, ফাঁদে বাংলাদেশি তারুণ্য
বিজ্ঞাপনে পদ—আইটি অপারেটর, ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ, কল সেন্টার কর্মী বা নিরাপত্তারক্ষী। বেতন আকর্ষণীয় এবং ভিসাও বৈধ। কিন্তু বিদেশে পৌঁছেই কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও মোবাইল ফোন। বন্দি করে বাধ্য করা হয় ক্রিপ্টো, রোমান্স ও বিনিয়োগ প্রতারণায়।
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
আগামী সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
ইরান-মার্কিন সংঘাতে প্রথমবার আক্রান্ত মিসর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। মিসরের একটি বন্দরে দুটি জাহাজে বুধবারের অগ্নিকাণ্ডের পেছনে ড্রোন হামলা দায়ী ছিল বলে নিশ্চিত করেছে কায়রো।
ফিফার ৪ কোটি ডলার প্রস্তাব নিয়ে বাফুফে কী ভাবছে
সদস্য দেশগুলোর জন্য লোভনীয় একটি প্রস্তাব দিয়েছে ফিফা। বিশ্বকাপসহ সংস্থাটির শীর্ষ প্রতিযোগিতাগুলোর স্বত্ব বা অংশীদারত্ব বিক্রির পরিকল্পনায় সমর্থন জানালে সদস্য দেশগুলোকে দেওয়া হবে সর্বোচ্চ ৪০ মিলিয়ন (৪ কোটি) ডলার!
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে
আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো নিয়মিত দেখা যায় না, কিন্তু ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল প্রকল্প ‘রামায়ণ’-এর প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে।