নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (২৭ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা?
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ বিশ্বজুড়ে শিক্ষা ও কর্মজগতের চেনা কাঠামো বদলে দিচ্ছে। সেই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাতেও সূচনা হতে যাচ্ছে এক নতুন যুগের।
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
ঘোষণা হয়েছে। বাজেটে অর্থও রাখা হয়েছে। কার্যকরের তারিখ ধরা হয়েছে ১ জুলাই। সচিব পর্যায়ের পর্যালোচনা কমিটি একের পর এক বৈঠক করেছে। তবু নবম জাতীয় পে-স্কেল এখনও কাগজেই আটকে আছে।
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বিকাশের মার্চেন্টদের জন্য ডিজিটাল ন্যানো ঋণসেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ সেবার আওতায় যোগ্য মার্চেন্টরা মাত্র এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।
ট্রাম্প কি ভুল করছেন, নাকি এটাই ছিল বড় পরিকল্পনা?
যুদ্ধ থামাতে ও চুক্তির জন্য তেহরানের প্রতি একের পর এক মরিয়া আহ্বান জানিয়ে প্রথম দিকে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচকদের কাছে হাসির পাত্রে পরিণত হন ট্রাম্প।
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট খুলে ভেতরে সামান্য কটি চিপস দেখে হতাশ হওয়ার অভিজ্ঞতা প্রায় সবারই আছে। বাইরে থেকে প্যাকেটটি ফোলা ও ভর্তি মনে হলেও ভেতরের অর্ধেকেরও বেশি অংশ ফাঁকা থাকে।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গতিতে সেরা মারিয়া ও জাকির
কাঁচঘেরা শীতাতপনিয়ন্ত্রিত বিশেষ কক্ষে প্রধানমন্ত্রীর বসার ব্যবস্থা থাকলেও তিনি সেখান থেকে বের হয়ে ট্র্যাকের পাশে এসে দাঁড়ান। মেয়েদের ফুটবল ফাইনাল শেষে দুটি ১০০ মিটার স্প্রিন্ট সামনে থেকে উপভোগ করতে চেয়েছিলেন তিনি। কিশোর-কিশোরীদের সেরার লড়াই উপভোগ করার পর কাছে ডেকে বাহবা জানান দুই বিভাগের চ্যাম্পিয়ন মারিয়া ও জাকির হোসেনকে।
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
মুক্তির পর থেকেই দর্শকে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে চলছে বিজয় অভিনীত জন নায়গন। তবে ছবিটির প্রদর্শনী ঘিরে চেন্নাইয়ে তৈরি হয়েছে অপ্রত্যাশিত বিতর্ক।









