সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এছাড়া এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ১২ পয়েন্ট।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৫৪ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ৪ লাখ টাকা টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ২ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০০ কোটি ৭৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ৮৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ০৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ৪২ পয়েন্টে এবং ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, লিন্ডে বাংলাদেশ, বিএসআরএম স্টিল, মবিল যমুনা, বেক্স ফার্মা, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ফারইস্ট নিটিং, লংকা বাংলা ফাইন্যান্স এবং ডোরিন পাওয়ার।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৫ কোটি ৭৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৫৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৭ হাজার ৯৬৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ১০৫ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৯৬১ পয়েন্টে অবস্থান করছে। তবে এদিন সিএসই-৩০ সূচক ৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স এবং স্কয়ার ফার্মা।
/এসএনএইচ/








