পুঁজিাবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে বেড়েছে ৬০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ১৫:৪৪আপডেট : ০৮ মে ২০১৬, ১৫:৪৪

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন সামান্য কমেছে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট এবং  সিএসসিএক্স বেড়েছে ৬০ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২০ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৮ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৮২ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ১৪ লাখ টাকা। গত বৃহস্পতিবারবার লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৭৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০ কোটি ৯৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং ১৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, লিন্ডে বাংলাদেশ, ইসলামী ব্যাংক, বেক্স ফার্মা, লংকা বাংলা ফিন্যান্স, বিএসআরএম স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ডোরিন পাওয়ার।
রবিবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৪০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১১৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৪৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৯৮৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৯০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার,  ইউনইটেড এয়ার, মবিল যমুনা, লংকা বাংলা ফিন্যান্স, বিএসআরএম স্টিল, কেয়া কসমেটিকস, ডোরিন পাওয়ার এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম