পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৭, সিএসইতে বেড়েছে ৬৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ১৫:৪০আপডেট : ১৭ মে ২০১৬, ১৫:৪০

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট এবং  সিএসসিএক্স বেড়েছে ৬৩ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩২০ কোটি ১৮ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ৮৯ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৬ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩০২ কোটি ২ লাখ। গত সোমবার লেনদেন হয়েছিল ২৮৮ কোটি ৬৪ লাখটাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ২৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, লিন্ডে বাংলাদেম, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, প্রিমিয়ার সিমেন্ট এবং ইউনিক হোটেল।
মঙ্গলবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৮ কোটি ১৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৯১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৫ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৯৮৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, ডোরিন পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, আইটিসি, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, কেডিএস লিমিটেড এবং ইউনাইটেড এয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান